...
...
Next Story

Bhai Phonta 2025: খাসির মাংস নয়, এই বছর ভাইকে খাওয়ান পার্সি স্টাইলে চিংড়ি কাবাব! সহজ রেসিপি রইল

ভাইফোঁটা মানেই মুরগির অথবা খাসির মাংস রান্না হয়ে থাকে বাঙালি বাড়িতে। অনেকে আবার মাছ খেতেও পছন্দ করেন। তবে এই চেনা পরিচিত রেসিপি বদলে আপনি যদি একটু অন্যরকম রান্না করে ভাইকে খাওয়ান তাহলে কেমন হয়? এই ভাইফোঁটায় ভাইকে রান্না করে খাওয়ান পার্সি স্টাইলের চিংড়ি কাবাব।

Published on: Oct 22, 2025 07:34 PM IST
Advertisement

ভাইফোঁটা মানেই মুরগির অথবা খাসির মাংস রান্না হয়ে থাকে বাঙালি বাড়িতে। অনেকে আবার মাছ খেতেও পছন্দ করেন। তবে এই চেনা পরিচিত রেসিপি বদলে আপনি যদি একটু অন্যরকম রান্না করে ভাইকে খাওয়ান তাহলে কেমন হয়? এই ভাইফোঁটায় ভাইকে রান্না করে খাওয়ান পার্সি স্টাইলের চিংড়ি কাবাব।

চিংড়ি কাবাব তৈরি করার উপকরণ:

এই বছর ভাইকে খাওয়ান পার্সি স্টাইলে চিংড়ি কাবাব
এই বছর ভাইকে খাওয়ান পার্সি স্টাইলে চিংড়ি কাবাব

পার্সি স্টাইলের চিংড়ির কাবাব তৈরি করার জন্য আপনার লাগবে ২০০ গ্রাম চিংড়ি মাছ, তিন টুকরো পাউরুটি, আলু সেদ্ধ দুটি, দু চামচ লাল করে ভেজে রাখা পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, এক চা চামচ সুজি এবং স্বাদমতো নুন।

চিংড়ি কাবাব তৈরি করার পদ্ধতি:

প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে একটি পাত্রে রাখতে হবে। এরপর সেদ্ধ করে রাখা আলু ভালো করে চটকে অন্য একটি পাত্রে রেখে দিন। এর মধ্যেই কড়াইতে ভালো করে তেল গরম করে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিন।

এরপর একটি পাত্রে নিয়ে নিন চিংড়ি মাছ, পেঁয়াজ ভাজা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, সেদ্ধ করে রাখা ডিমের কুসুম, সুজি এবং জল ঝরিয়ে রাখা পাউরুটি।

সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে সুজি নিয়ে মিশ্রণটি বলের আকারে করে সুজি দিয়ে মাখিয়ে নিতে হবে। চাইলে আপনি চ্যাপ্টা আকারও দিতে পারেন। দেখবেন যেন আকৃতিটা কাবাবের মতো হয়।

SHARE THIS ARTICLE ON