...
...
Next Story

শেষপাতে চাটনি নয়, ভাইফোঁটায় পরিবেশন করুন আনারসের হালুয়া, রেসিপি রইল

পোলাও অথবা ফ্রাইড রাইসের পর চাটনি ছাড়া জমে না, তাও আবার যদি সেটা হয় ভাইফোঁটার মেনু তাহলে তো কথাই নেই। শেষ পাতে মিষ্টি না হলে জমবেই না। তবে প্রতিবছরের মতো টমেটোর চাটনি না করে এই বছর বানিয়ে ফেলুন আনারসের হালুয়া।

Published on: Oct 22, 2025, 22:58:14 IST
Advertisement

পোলাও অথবা ফ্রাইড রাইসের পর চাটনি ছাড়া জমে না, তাও আবার যদি সেটা হয় ভাইফোঁটার মেনু তাহলে তো কথাই নেই। শেষ পাতে মিষ্টি না হলে জমবেই না। তবে প্রতিবছরের মতো টমেটোর চাটনি না করে এই বছর বানিয়ে ফেলুন আনারসের হালুয়া।

আনারসের হালুয়া তৈরি করার উপকরণ:

ভাইফোঁটায় পরিবেশন করুন আনারসের হালুয়া
ভাইফোঁটায় পরিবেশন করুন আনারসের হালুয়া

আনারসের হালুয়া তৈরি করার জন্য আপনার লাগবে একটি খোসা ছাড়ানো আনারস, দু কাপ চিনি, চার টেবিল চামচ ঘি, ১ কাপ সুজি, এক টেবিল চামচ কেটে রাখা বাদাম, হাফ কাপ খোয়া, এক চিমটি জাফরান।

আনারসের হালুয়া তৈরি করার পদ্ধতি:

প্রথমে একটা ননস্টিক প্যান গরম করে তাতে দিয়ে দিন চিনি এবং জল। বেশ খানিকক্ষণ নাড়াতে থাকুন। চিনি গলে গেলে তাতে দিয়ে দিন ছোট ছোট করে কেটে রাখা আনারস। এরপর এক চিমটি জাফরান দিয়ে অল্প আঁচে রান্না করতে থাকুন।

এবার অন্য একটি ননস্টিক প্যান নিয়ে তাতে ঘি গরম করুন। ঘি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন সুজি। ক্রমাগত নাড়াতে থাকুন যতক্ষণ না সুজির রং হালকা সোনালি হয়ে যাচ্ছে।

এবার আগের পাত্রে চিনির সিরাপের সঙ্গে যোগ করুন বাদাম এবং রান্না করা আনারস। ভালো করে মিশিয়ে নিন গোটা মিশ্রণটি। সুজি রান্না না হওয়া পর্যন্ত রান্না করে যান।

 
SHARE THIS ARTICLE ON