...
...
Next Story

Potato Peel for Skin: ত্বকে আলুর খোসা মাখলে কি সত্যিই ফরসা হওয়া সম্ভব? জেনে নিন কীভাবে করবেন ব্যবহার

এই উপকারগুলো জানলে, আলুর খোসা আবর্জনায় না ফেলে ত্বকে মাখবেন সকলে। কিন্তু আসলেই কি এতে লাভ হয়? আসুন জেনে নেওয়া যাক এটির উপকারিতা।

Published on: Jan 3, 2026, 11:30:59 IST
By
Prefer HTon Google
Advertisement

আলু অনেকেরই প্রিয় সবজি। প্রায় সব খাবারেই আলু ব্যবহার করা হয়। স্নাক হোক বা বিভিন্ন সবজি, সারা দিন ধরে তৈরি একটি থালায় আলু যোগ করা হয়। সবজিতে বা মাছ-মাংসের ঝোলে আলু সাধারণত আমরা খোসা ছাড়িয়েই দেই। এমনকী, আলুভাজার সময়তেও ছাড়ানো হয় খোসা। অনেকেই আছেন, যারা আলুর খোসা ফেলে না দিয়ে ত্বকের যত্নে ব্যবহার করে থাকেন। স্কিন ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে আলুর খোসা।

ত্বকে আলুর খোসার ব্যবহার।
ত্বকে আলুর খোসার ব্যবহার।

আলুর খোসায় মূলত অ্যাজেলেক অ্যাসিড থাকে। এছাড়া আলুতে ক্যাটাকোলেজের মতো ব্লিচিং এজেন্ট থাকে। এই দুটি উপাদান কি সত্যিই ত্বকের জন্য উপকারী?

বিশেষজ্ঞদের মতে, অ্যাজেলসিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে ক্যাটকোলেজ ট্যান ও দাগ দূর করে ত্বককে সুন্দর করে তোলে। এই ছাল মূলত স্কিন ইলাস্টিসিটি বাড়াতে কাজ করে।

এছাড়া আলুর খোসায় ত্বকের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিন সি রয়েছে। এই দুটি উপাদানই ত্বকের পুষ্টির জন্য প্রয়োজনীয়। ভিটামিন সি ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগাতে সাহায্য করে।

কী কী উপকার পাবেন আলুর খোসা ব্যবহার করলে?

  • প্রাকৃতিক ব্লিচিং গুণাবলীর কারণে এটি ত্বকের রঙ উজ্জ্বল করে।
  • অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্যের ছাপ ও বলিরেখা প্রতিরোধে সাহায্য করে।
  • আলুর খোসা ত্বকের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে বলে মনে করা হয়।
  • ট্যান ও নিস্তেজ ভাব কমাতে কার্যকর আলুর খোসা।

আলুর খোসা দিয়ে ত্বকচর্চা:

আলুর খোসার ভেতরের অংশ চোখের নিচে ঘষুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মিনিট ১৫ লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে নিন। তারপর আন্ডার আই ক্রিম লাগিয়ে ঘুমিয়ে যান। মাসখানেক এই রুটিন ফলো করলেই দেখবেন চোখের তলার কালোভাব গায়েব হবে।

এমনকী টোনার হিসেবেও আলুর রস ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আলু বেটে তার রস বের করে নিয়ে স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। একবার রস বের করে ৭ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON