Exotic Fruits in India: ভারতের মাটিতে বহু ধরনের ফলের গাছ জন্মায়। এগুলির পুষ্টিগুণ পরিচিত যে কোনও ফলের চেয়ে অনেক বেশি। কোন কোন ফল সুযোগ পেলেই খাবেন? রইল তালিকা।

বাতাবি: পশ্চিমবঙ্গ ছাড়া কেরালা, কর্নাটকের কয়েকটি জায়গায় এই ফলটি পাওয়া যায়। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি এই ফলটি বয়সের ছাপ পড়তে দেয় না শরীরে।
কামরাঙা: এতে প্রচুর ভিটমিন সি রয়েছে। এটি লিভারের নানা সমস্যা আটকাতে পারে। তাছাড়া কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।
বেল: পেটের নানা সমস্যায় ভুগছেন? একটু করে বেল খেলেই সেই সমস্যার অনেকটা কমে যেতে পারে। নানা ধরনের সংক্রমণ আটকাতে পারে এই ফলটি।
চালতা: পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়ে এই ফলটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, হৃদরোগের আশঙ্কা কমানোর মতো নানা উপকার করতে পারে এই ফল। রোজ দুপুরের খাবারের সঙ্গে এই ফল খেতে পারলে রক্তচাপের সমস্যা অনেকটাই কমে যেতে পারে।
সোহ ফিয়ে: মূলত মেঘালয়ে এই ফলটি পাওয়া যায়। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে এই ফলের ফলন হয়। এটি পেটের নানা সমস্যা কমিয়ে দিতে পারে। ব্যাকটিরিয়াজাত সংক্রমণ ঠেকিয়ে রাখতে পারে।
জাপানি ফল: হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু, কাশ্মীরে এই ফল পাওয়া যায়। এটিও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি নানা ধরনের ক্যানসার প্রতিরোধ করতে ব্যাপকভাবে সাহায্য করে।
মাংগুস্তান: খুব বেশি পাওয়া না গেলেও, ভারতে এই ফলটির ফলন হয়। এটি নানা ধরনের ভিটামিনে ভর্তি। রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে দারুণ কাজে লাগে এটি।
{{/usCountry}}মাংগুস্তান: খুব বেশি পাওয়া না গেলেও, ভারতে এই ফলটির ফলন হয়। এটি নানা ধরনের ভিটামিনে ভর্তি। রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে দারুণ কাজে লাগে এটি।
{{/usCountry}}খিরনি: গরমে ভারতের নানা জায়গায় এটির ফলন হয়। এটি এক ধরনের বেরি। জন্ডিসের মতো সমস্যা ঠেকাতে দারুণ কাজে লাগে এটি।