প্রজাতন্ত্র দিবসে ১৯৫০ সাল থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি পালন করা হয়ে আসছে। কিন্তু কেন অন্য তারিখের বদলে এই তারিখকেই বেছে নেওয়া হল? জেনে নিন আসল কারণ।

স্কুলের পাঠ্য ইতিহাস বইতে এই বিশেষ তারিখটি নিয়ে বেশ কয়েকবার লেখা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই হয়তো ভুলে গিয়েছেন। আসলে ২৬ জানুয়ারি তারিখেই লাহোর কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল।
কিন্তু সালটি ছিল অন্য। ১৯৩০ সালের ২৬ জানুয়ারি সেটা। পূর্ণ স্বরাজ ঘোষণার পর ভারতের স্বাধীনতা আন্দোলন তীব্র আকার ধারণ করল। তারপর ঘটল আরেক রোমহর্ষক ঘটনা।
মহাত্মা গান্ধী ও অন্যান্য নেতারা এই দিনটিকে স্বাধীনতার শপথ গ্রহণের জন্য বেছে নিয়েছিলেন। ফলে ১৫ আগস্টের আগে থেকেও বিশেষ গুরুত্ব ছিল ২৬ জানুয়ারির।
কিন্তু ঘটনাচক্রে ২৬ জানুয়ারি তারিখে শেষমেশ ভারত স্বাধীনতা অর্জন করেনি। ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৪ আগস্ট মধ্যরাতে। ঘড়ি অনুসারে তখন ১৫ আগস্ট শুরু হয়ে গিয়েছে।
২৬ জানুয়ারি স্বাধীনতা দিবস না হলেও দিনটির গুরুত্ব একটুও কমেনি। বরং দিনটিকে গুরুত্বপূর্ণ করে রাখতে প্রজাতন্ত্র দিবস এই তারিখে পালন করা হয়। এর নেপথ্যেও একটি ইতিহাস রয়েছে।
স্বাধীনতা অর্জনের পর সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়। সেই কাজ শেষ হয় ১৯৪৯ সালের ২৬ নভেম্বর। কিন্তু সেদিন সংবিধান গ্রহণ হলেও কার্যকর করা হয়নি। ২ মাস অপেক্ষা করা হয় এই দিনটির জন্য।
অবশেষে এল সেই কাঙ্খিত দিনটি। ২৬ জানুয়ারি তারিখে তৎকালীন ভারতে সংবিধান কার্যকর হল। গণতন্ত্র মান্যতা পেল দেশে। প্রজাতন্ত্র দিবস সেই থেকেই ২৬ জানুয়ারি।
{{/usCountry}}অবশেষে এল সেই কাঙ্খিত দিনটি। ২৬ জানুয়ারি তারিখে তৎকালীন ভারতে সংবিধান কার্যকর হল। গণতন্ত্র মান্যতা পেল দেশে। প্রজাতন্ত্র দিবস সেই থেকেই ২৬ জানুয়ারি।
{{/usCountry}}