...
...
Next Story

Republic Day 2026 wishes: প্রজাতন্ত্র দিবস ২০২৬-এ দেশমাতৃকাকে শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা পাঠাতে চান প্রিয়জনকে? রইল ২০ মেসেজ

সামনেই প্রজাতন্ত্র দিবস ২০২৬। দেশের এই উৎসবের দিনে আপনি আপনার প্রিয়জনকে কোন বার্তা পাঠাতে চান? রইল ২০ টি শুভেচ্ছাবার্তা।

Published on: Jan 25, 2026, 10:02:07 IST
By
Prefer HTon Google
Advertisement

রাত পার হলেই দেশ উদযাপন করতে চলেছে প্রজাতন্ত্র দিবস। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রিয়জনকে শুভেচ্ছাবার্তায় কী লিখবেন ভাবছেন? দেশমাতৃকার বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা, প্রণাম জানিয়ে কোনও বার্তা দিতে চান? তাহলে তেমনই ২০ মেসেজ রইল আপনার জন্য।

২৬ জানুয়ারি দেশমাতৃকাকে প্রণাম জানিয়ে শুভেচ্ছা পাঠাতে চান প্রিয়জনকে?রইল ২০ মেসেজ (AP Photo/Mukhtar Khan) (AP)
২৬ জানুয়ারি দেশমাতৃকাকে প্রণাম জানিয়ে শুভেচ্ছা পাঠাতে চান প্রিয়জনকে?রইল ২০ মেসেজ (AP Photo/Mukhtar Khan) (AP)

কাশ্মীর থেকে কন্যাকুমারী, গোটা দেশ প্রজাতন্ত্র দিবসের উৎসবে মেতে ওঠার অপেক্ষায়। দেশ জুড়ে পালিত হতে চলেছে প্রজাতন্ত্র দিবস। দেশের এগিয়ে চলার সফরে ২০২৬র প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুধানুধ্যায়ীদের বিশেষ বার্তা দিতে হলে, দেখে নিন এই মেসেজগুলি। বেছে নিন এর মধ্যে থেকে আপনার পছন্দের শুভেচ্ছাবার্তাটি।

১. ভারতের গণতন্ত্রের গৌরব বজায় থাকুক। সবাইকে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা!

২. আমাদের তেরঙ্গার সম্মান যেন সব সময় অটুট থাকে। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৬!

৩. দেশের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি উদযাপন করি। জয় হিন্দ!

৪. বিবিধের মাঝে দেখো মিলন মহান—প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক ভালোবাসা।

৫. ভারত মাতা আমাদের গর্ব, ভারত মাতা আমাদের পরিচয়। শুভ প্রজাতন্ত্র দিবস!

৬. আজকের দিনে শপথ নিই, ভারতকে আরও উন্নত ও শক্তিশালী গড়ে তোলার। জয় ভারত!

৭. গণতন্ত্রের উৎসবে শামিল হয়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করি। শুভ প্রজাতন্ত্র দিবস!

৯. গর্বের সাথে বলুন—আমি ভারতীয়। প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা!

১০. দেশের মাটির জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শুভ প্রজাতন্ত্র দিবস।

১১. শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের জয় হোক। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৬!

১২. আমাদের স্বাধীনতা যেন চিরস্থায়ী হয়, ভারতের প্রতিটি নাগরিক যেন সুখী হয়।

১৩. এক জাতি, এক প্রাণ, এক পরিচয়—আমরা ভারতীয়। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।

১৪. ভারত আমার দেশ, ভারত আমার অহংকার। শুভ প্রজাতন্ত্র দিবস!

১৫. জাতীয় পতাকাকে সেলাম জানাই, যা আমাদের বীরত্বের প্রতীক। জয় হিন্দ!

১৬. আমাদের বৈচিত্র্যের মধ্যেই আমাদের শক্তি লুকিয়ে আছে। শুভ প্রজাতন্ত্র দিবস।

১৭. দেশের উন্নয়নের পথে আমরা সবাই হাতে হাত রেখে চলি। শুভ প্রজাতন্ত্র দিবস!

১৮. স্বাধীন ভারতের নাগরিক হওয়া আমাদের কাছে গর্বের বিষয়। জয় হোক দেশের, জয় হোক জনতার।

১৯. হৃদয়ে দেশপ্রেম আর মনে একরাশ স্বপ্ন নিয়ে এগিয়ে চলো ভারতবাসী। শুভ প্রজাতন্ত্র দিবস।

২০. দেশকে নিয়ে গর্বিত! ভারতের ঐক্য ও সংহতি চিরজীবী হোক।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON