...
...
Next Story

Saraswati Puja Mantra: সরস্বতী পুজো তো এসেই গেল, মন্ত্র আর পুজোর বিধি ভালো করে জেনে নিন এখন থেকেই

Saraswati Puja 2025: সরস্বতী পুজো এসেই গেল। পুজোর নিয়ম আর মন্ত্র জেনে নিন এখনই।

Published on: Jan 31, 2025 05:30 PM IST
By | Written by , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Prefer HTon Google
Advertisement

এসে গেল বাগদেবীর আরাধনার দিন। ঘরে ঘরে হবে সরস্বতী পুজো। বাড়িতে বাড়িতে চলছে পুজোর আয়োজন। এখানে জেনে নিন পুজোর নিয়ম ও বিশেষ কিছু মন্ত্র।

সরস্বতী পুজোর মন্ত্র জেনে নিন।
সরস্বতী পুজোর মন্ত্র জেনে নিন।

পুজোর নিয়ম- সরস্বতী পুজোর দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন। তবে পুজোর আগে শরীর ও মনের শুদ্ধির জন্য এদিন নিম ও হলুদ বাটা মাখার রীতি প্রচলিত রয়েছে। পুজোর স্থানে একটি পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করুন। মূর্তির সামনে জলভর্তি ঘট বসিয়ে তার ওপরে রাখুন আম্রপত্র। এর পর তার ওপর পান পাতা রেখে দিন। পুজোর স্থানে একপাশে হলুদ, কুমকুম, চাল, সাদা ও বাসন্তী রঙের ফুল-মালা দিয়ে সাজিয়ে রাখুন। কুল-সহ নানান প্রকারের ফল রাখতে ভুলবেন না। উল্লেখ্য কুলই সরস্বতী পুজোর প্রধান ফল। সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার রীতি প্রচলিত নেই। বরং পুজোর অঞ্জলির পরই সাধারণত কুল খাওয়া হয়ে থাকে। সরস্বতী মূর্তির এক পাশে রাখুন দোয়াত, খাগের কলম ও বই। আমের মুকুল, পলাশ ফুল অবশ্যই অর্পণ করবেন। সঙ্গীত বা নৃত্যশিল্পী হলে এই শিল্পের সঙ্গে যুক্ত সামগ্রীও মূর্তির পাশে রাখতে পারেন। এর পর সরস্বতী পুজোর মন্ত্রপাঠ পূর্ণ করে দেবীকে ভোগ নিবেদন করুন।

সরস্বতী পুজোর কিছু মন্ত্র:

স্তব: শ্বেতপদ্মাসনাদেবী শ্বেতপুষ্পোজশোভিতা।

শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।

শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চিতা।

শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারভূষিতা।

বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈরচ্চৈর্তা দেবদানবৈঃ।

পূজিতা মুনিভিঃ সর্ব্বৈঋষিভিঃ সদা।

স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম।

যে স্মরতি ত্রিসন্ধ্যায়াং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।

পুষ্পাঞ্জলি:

ঔঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ।

বেদ-বেদান্ত বেদাঙ্গ-বিদ্যাস্থানেভ্যঃ এব চ।

এষ স-চন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ঔঁ ঐং শ্রী শ্রী সরস্বতৈ নমঃ।

প্রার্থনা:

ওম যা কুন্দেন্দু তুষারহারধবলা যা শ্বেতপদ্মাসনা, যা বীণাধর-দণ্ড মণ্ডিতভূজা যা শুভ্রাবস্ত্রাবৃতা। যা ব্রহ্মচ্যুত-শঙ্কর-প্রভৃতিভিদেবৈঃ সদা বন্দিতা। সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা। যথা ন দেবো ভগবান ব্রহ্মা তোল পিতামহঃ ত্বাং পরিত্যাজ্য সন্তিষ্ঠেৎ তথা ভব বরপ্রদা। বেদা শাস্ত্রানি সর্ব্বাণি নৃত্যগীতাদিকঞ্চ যৎ। ন বিহীনং ত্বয়া দেবি তথা মে সন্তু সিদ্ধয়ঃ। লক্ষ্মীর্মেধা ধারা পুষ্টিঃ গৌরী তুষ্টিঃ প্রভা ধৃতি। এতাভিঃ পাহি তনুভিরষ্টাভির্ম্মাং সরস্বতী।

প্রণাম:

ওম জয় জয় দেবী চরাচর সারে।

বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে।

ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে।

বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেবী নমোস্তুতে।

এছাড়াও, জলশুদ্ধি, করশুদ্ধি, আসনশুদ্ধি, পুষ্পশুদ্ধি, দ্বারদেবতা পুজো, সঙ্কল্প ইত্যাদি পুজোর নানা নিয়মের মধ্যে অন্যতম।

 
SHARE THIS ARTICLE ON