...
...
Next Story

এসবিআই-এর তরফে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

এসবিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রী চঞ্চল কুমার মিশ্র রাজভাষা বাস্তবায়নে হিন্দি পক্ষের অবদানের কথা তুলে ধরেন এবং সকল কর্মীদের আরও বেশি করে কাজ করতে উৎসাহিত করেন।

Published on: Dec 30, 2025 12:01 PM IST
Advertisement

এসবিআই, গ্লোবাল মার্কেটস ইউনিট, কলকাতা, ২০ ডিসেম্বর,২০২৫ তারিখে হিন্দি পক্ষ ২০২৩ উদযাপন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে হিন্দি পক্ষের সকল বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শ্রী চঞ্চল কুমার মিশ্র, ডিজিএম (এস&ও) এবং শ্রী সুমিত বাহাদুর সিন্‌হা, ডিজিএম (এফএম)। এসবিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রী চঞ্চল কুমার মিশ্র রাজভাষা বাস্তবায়নে হিন্দি পক্ষের অবদানের কথা তুলে ধরেন এবং সকল কর্মীদের হিন্দিতে আরও বেশি করে কাজ করতে উৎসাহিত করেন। শ্রী সুমিত বাহাদুর সিন্হা ভারত সরকারের রাজভাষা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারি করা নির্দেশিকা নিয়ে আলোচনা করেন এবং ভাষা ক্ষেত্রে ঘটে চলা বিভিন্ন অগ্ৰগতি সম্পর্কে সকলকে অবহিত করেন।

এসবিআই কর্মীরা
এসবিআই কর্মীরা

এই সাংস্কৃতিক সন্ধ্যায় একটি সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল, যেখানে ব্যাংকের কর্মীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করে ছিলেন। এর পাশাপাশি, ২০২৪-২৫ আর্থিক বছরে হিন্দিতে অপূর্ব প্রদর্শনকারী কর্মী ও বিভাগগুলিকে রাজভাষা শিল্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যমের অনেক প্রতিনিধিও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীমতি নীতু সিং, উপ-প্রবন্ধক (রাজভাষা) এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রী উপেন্দ্র কুমার প্যাটেল, এজিএম (এইচআর)।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe