...
...
Next Story

Smoking During Pregnancy Side-Effects: মায়ের ধূমপানের কারণে গর্ভে শিশুর ঠিকমতো বৃদ্ধি নাও হতে পারে, বলছে গবেষণা

ধূমপানের অভ্যাস ছেড়ে দেওয়ার পরেও অন্তঃসত্ত্বা হলে এই সমস্যা দেখা দিতে পারে। তেমনই বলছে গবেষণাটি।

Published on: Apr 05, 2026 09:09 PM IST
Advertisement

অনেকেরই ধূমপানের অভ্যাস থাকে। কিন্তু অনেক মহিলাই অন্তঃসত্ত্বা অবস্থায় ধূমপান ছেড়ে দেন। কিন্তু ধূমপানের ক্ষতিকারক দিকগুলি ছেড়ে নাও যেতে পারে। তেমনই বলছে হালের গবেষণা।

মায়ের ধূমপানের কারণে গর্ভে শিশুর ঠিকমতো বৃদ্ধি নাও হতে পারে, বলছে গবেষণা
মায়ের ধূমপানের কারণে গর্ভে শিশুর ঠিকমতো বৃদ্ধি নাও হতে পারে, বলছে গবেষণা

সম্প্রতি ইউনিভার্সিটি অব সাদহাম্পটনের কয়েক জন বিজ্ঞানী ভ্রুণের উপর ধূমপানের প্রভাব নিয়ে একটি গবেষণা চালিয়েছেন। সেখানেই দেখা গিয়েছে, ধূমপানের অভ্যাস ছেড়ে দিলেও, তার প্রভাব থেকে যায় শরীরে।

কী বলা হয়েছে এই গবেষণায়? বিজ্ঞানীরা বলছেন, যে সব বহু মায়েরা প্রথম বার গর্ভধারণের সময়ে ধূমপান করেন, তাঁদের সেই শিশু স্বাভাবিকের তুলনায় ছোট হতে পারে। তাদের ওজন ঠিক মতো বাড়তে না পারে। তারা গর্ভে অপুষ্টিতেও ভুগতে পারে। কিন্তু এর চেয়ে আশঙ্কার বিষয়টি হল, এই মায়েরা যদি ধূমপানের অভ্যাস ছেড়ে দেন, তাতেও সমস্যাটি চলে যায় না। দেখা গিয়েছে, তাঁদের অনেকেই দ্বিতীয় বার গর্ভধারণের আগেই ধূমপান ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও একই সমস্যা রয়েই গিয়েছে।

গবেষক দলের প্রধান নিসরিন আলওয়ান জানিয়েছেন, ‘ধূমপানের প্রভাবে গর্ভের কী জাতীয় সমস্যা হতে পারে, তা নিয়ে আগেও কাজ হয়েছে। আমাদের লক্ষ্য ছিল, ধূমপান ছেড়ে দেওয়ার পরেও মায়েদের শরীরে তার কেমন প্রভাব থাকে, এবং তার পরেও গর্ভের ওপর পুরনো এই অভ্যাসের কোনও প্রভাব পড়ে কি না, তা দেখার। সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া গিয়েছে।’

গবেষকদের আশা, দু’বার গর্ভধারণের মধ্যবর্তী সময়ে মায়েদের কীভাবে নিজের যত্ন নিতে হবে, তা এই গবেষণার ফল থেকে আরও ভালো ভাবে বোঝা যাবে।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON