...
...
Next Story

State Table Tennis Championship 2026: ৮ বছর পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফিরছে রাজ্য টেবিল টেনিস, ‘রেকর্ড’ প্রতিযোগী

State Table Tennis Championship 2026: আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অষ্টম স্টেট এন্ড ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। অনূর্ধ্ব ১১, ১৩, ১৫, ১৭, ১৯ এবং সিনিয়র বিভাগ মিলিয়ে মোট ১০৮৪ জন প্যাডলার অংশগ্রহণ করছেন।

Published on: Nov 22, 2026, 17:14:25 IST
Advertisement

State Table Tennis Championship 2026: দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আবারও বসতে চলেছে রাজ্যস্তরের টেবিল টেনিসের আসর। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অষ্টম রাজ্য এবং আন্তঃজেলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেন্ট্রাল কলকাতা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মেগা টুর্নামেন্ট চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অষ্টম স্টেট এন্ড ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। (ছবিটি প্রতীকী)
আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অষ্টম স্টেট এন্ড ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। (ছবিটি প্রতীকী)

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ১,০৮৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। বয়সভিত্তিক এবং সিনিয়র- সবমিলিয়ে মোট ছয়টি বিভাগে খেলা অনুষ্ঠিত হবে। বিভাগগুলি হল অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং সিনিয়র বিভাগ। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, প্রথম তিনদিন অর্থাৎ ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দলগত বা টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এরপর ২৬ নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে সিঙ্গলস বিভাগের লড়াই, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এবারের চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীদের বিপুল সাড়া মিলেছে। পরিসংখ্যান বলছে, দলগত ইভেন্টের জন্য মোট ১৪৭টি দল নাম নথিভুক্ত করেছে। অন্যদিকে, সিঙ্গলস ইভেন্টে মোট এন্ট্রির সংখ্যা পৌঁছেছে ১,৫৩৩-এ। সাম্প্রতিককালে রাজ্যের কোনও টেবিল টেনিস প্রতিযোগিতায় এত বিপুল সংখ্যক এন্ট্রি দেখা যায়নি বলেই দাবি উদ্যোক্তাদের।

এই টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছেন বাংলার একঝাঁক জাতীয় স্তরের তারকা প্যাডলার। পুরুষদের সিনিয়র বিভাগে নজর থাকবে হুগলির আকাশ পালের দিকে, যিনি বর্তমানে জাতীয় র‍্যাঙ্কিংয়ে ১৩ তম স্থানে রয়েছেন। পাশাপাশি যুব বিভাগেও থাকছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিভাগে জাতীয় র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা বিটিটিএ (BTTA)-র পুনিত বিশ্বাস এবং একই বিভাগে জাতীয় স্তরে নবম স্থানে থাকা উত্তর ২৪ পরগনার প্রিয়াংশু কর্মকার এই আসরে কোর্টে নামবেন। তাঁদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের উদীয়মান প্রতিভারাও নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।

প্রতিযোগিতার প্রস্তুতির প্রসঙ্গে অর্গানাইজিং কমিটির সম্পাদক তথা বিএসটিটিএ (BSTTA)-র সভাপতি সুব্রত দে বলেন, ‘এবারের টুর্নামেন্টে রেকর্ড সংখ্যক এন্ট্রি জমা পড়েছে। অংশগ্রহণের নিরিখে এটি সাম্প্রতিক বছরগুলির মধ্যে অন্যতম বৃহত্তম রাজ্য স্তরের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। দীর্ঘ আট বছর পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই আসর ফেরাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

 
SHARE THIS ARTICLE ON