বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা কীভাবে এত সফল? তাদের এমন আকাশছোঁয়া সাফল্যের আসল রহস্য কী? সকালের ৫ অভ্যাসই তাদের পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। সেই অভ্যাসগুলি কী কী? একনজরে দেখে নেওয়া যাক।

ভোরবেলা ঘুম থেকে ওঠা: বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা অনেকেরই স্বভাব। তবে সারা বিশ্বের সফল ব্যক্তিরা ভোর বেলায় ঘুম থেকে ওঠেন। কারণ এতে কাজের সময় বেশি মেলে।
জল: চা বা কফি নয়, সাধারণ জল দিয়েই দিন শুরু করেন তাঁরা। মন ও শরীর ভালো রাখতে জল খুব উপকারী। পাশাপাশি সাধারণ জীবন যাপনেও অভ্যস্ত সফল ব্যক্তিরা।
ব্যায়াম: সকাল সকাল ব্যায়াম শরীরের জন্য খুব ভালো। দীর্ঘদিন শরীর চাঙ্গা রাখতে ব্যায়ামেই ভরসা রাখেন বিশ্বের তাবড় তাবড় মানুষরা। কারণ এটি হাজার একটা রোগকে দূরে রাখে।
সারাদিনের রুটিন: সারাদিনের কাজকর্মের জন্য একটি রুটিন কষে নেন তারা। কখন কোন কাজটা করবেন কতক্ষণে শেষ করবেন, সেই সব হিসেব করে নেন। এতে অযথা সময় নষ্ট হয় না।
পড়াশোনা: পড়াশোনাকে যথেষ্ট গুরুত্ব দেন বিশ্বের সফল ব্যক্তিরা। পড়াশোনাই যে সাফল্যের শিখরে পৌঁছে দেন, সে কথাই বিশ্বাস করেন তাঁরা। এর জন্য বেশি বয়সেও পড়ার অভ্যাস ধরে রাখেন।