Sundarban Cyber Fraud Awarness: গ্রামীণ এলাকার বাসিন্দাদের আর্থিক সচেতনতা ও ডিজিটাল নিরাপত্তা বাড়াতে সুন্দরবনের মৈপীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতে বিশেষ আর্থিক সাক্ষরতা ও জালিয়াতি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর বহু মহিলা-সহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন। এই শিবিরে সঞ্চয়, বাজেট তৈরি, দায়িত্বশীল ঋণ গ্রহণ ও সময়মতো ঋণ পরিশোধের মতো বিষয়গুলি সহজভাবে তুলে ধরা হয়। পাশাপাশি প্রয়োজনের সময়ে আর্থিক সুরক্ষায় বিমার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

বাজাজ ফাইন্যান্স লিমিটেডের আয়োজিত ‘অর্থসূত্র সংবাদ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈপীঠ কোস্টাল থানার অফিসার-ইন-চার্জ জাহিদ আফতার মণ্ডল, সাব-ইনস্পেক্টর ত্রিদীপ মাহাতো এবং মৈপীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না হালদার। সাম্প্রতিক সময়ে বাড়তে থাকা বিভিন্ন সাইবার প্রতারণার কৌশল নিয়ে গ্রামবাসীদের সতর্ক করেন পুলিশ আধিকারিকেরা। ‘ডিজিটাল অ্যারেস্ট’, ভুয়ো বিনিয়োগ প্রকল্প, সন্দেহজনক লিঙ্ক, ক্ষতিকারক APK ফাইল ও হোয়াটসঅ্যাপ স্ক্যাম সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় যাচাই না করা বিক্রেতার কাছ থেকে অনলাইনে কেনাকাটা এড়িয়ে চলার পরামর্শ দেন ওসি জাহিদ আফতার মণ্ডল।
তিনি জানান, সাইবার অপরাধ দমনে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাব-ইনস্পেক্টর ত্রিদীপ মাহাতো দায়িত্বশীলভাবে স্মার্টফোন ব্যবহারের ওপর জোর দেন এবং যেকোনো আর্থিক জালিয়াতির ঘটনা ঘটলে অবিলম্বে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০-এ ফোন করে অভিযোগ জানানোর আহ্বান জানান। এছাড়া টেলিকম-সংক্রান্ত জালিয়াতি থেকে সুরক্ষিত থাকতে ও হারানো ফোন রিপোর্ট করতে ‘সঞ্চার সাথী’ পোর্টাল ব্যবহারের বিষয়েও সচেতন করা হয়।
পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না হালদার গ্রামীণ মানুষের ক্ষমতায়নে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আর্থিক সাক্ষরতা শুধু অর্থ সম্পর্কে বোঝা নয়, বরং নিজের আর্থিক ভবিষ্যতের ওপর আস্থা তৈরি করা। যে কোনও সমস্যায় সহায়তার জন্য গ্রামবাসীদের তাঁর বা পঞ্চায়েতের যেকোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
{{/usCountry}}পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না হালদার গ্রামীণ মানুষের ক্ষমতায়নে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আর্থিক সাক্ষরতা শুধু অর্থ সম্পর্কে বোঝা নয়, বরং নিজের আর্থিক ভবিষ্যতের ওপর আস্থা তৈরি করা। যে কোনও সমস্যায় সহায়তার জন্য গ্রামবাসীদের তাঁর বা পঞ্চায়েতের যেকোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
{{/usCountry}}