Tata Steel World 25K Kolkata 2026: বিশ্বরেকর্ড তৈরির লক্ষ্যে কলকাতা। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-র ১১ তম সংস্করণে বিশ্বরেকর্ড তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হল। আজ বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল ২৫কে দৌড় প্রতিযোগিতার পদক তথা ‘মেডেল অফ স্টিল’ উন্মোচনের সময় এমনই বার্তা দেওয়া হল উদ্যোক্তাদের তরফে। যে রেস হবে আগামী ২০ ডিসেম্বর।

উদ্যোক্তাদের দাবি, এবার বিশ্বরেকর্ড গড়ার প্রচেষ্টা করা ববে। প্রোক্যাম ইন্টারন্যাশনালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর বিবেক সিং জানান, কলকাতা পুলিশের সহযোগিতায় এবার দৌড়ের একটি নতুন রুট তৈরি করা হয়েছে, যা সাধারণ দৌড়বিদ এবং এলিট অ্যাথলিট—উভয়ের জন্যই অত্যন্ত সহায়ক হবে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য কলকাতাকে ২৫কে দৌড়ের বিশ্বসেরা সময়ের পীঠস্থান হিসেবে গড়ে তোলা। ২০ ডিসেম্বর বিশ্বরেকর্ড তাড়া করার জন্য বিশ্বের সেরা এলিট অ্যাথলিটদের আমরা কলকাতায় নিয়ে আসছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা। তিনি নিজেও ২০ ডিসেম্বর দৌড়ানোর ইচ্ছাপ্রকাশ করে বলেন, ‘ম্যারাথন দৌড়ানো মোটেও সহজ নয়, এর জন্য সঠিক প্রস্তুতি ও শৃঙ্খলার প্রয়োজন।’ অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত জানান, বর্তমান ডিজিটাল যুগে তরুণ প্রজন্মকে লাইফস্টাইল ডিজিজ থেকে দূরে রাখতে এবং খেলাধুলোর মাঠে ফিরিয়ে আনতে এই উদ্যোগ অত্যন্ত জরুরি।
তাঁর কথায়, ‘তরুণ প্রজন্মের মধ্যে জীবনযাত্রাজনিত রোগের ক্রমবর্ধমান ঝুঁকির মোকাবিলায় শারীরিক কার্যকলাপ অপরিহার্য। এই দৌড় প্রতিযোগিতা কলকাতার সব বয়সি মানুষকে ফিটনেসকে আজীবন অভ্যেস হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করবে। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কেবল একটি ব্র্যান্ডই নয়, বরং এটি কলকাতা এবং এতে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য একটি ক্রমবর্ধমান পরিচিতি হয়ে উঠেছে।’
রেসে অংশগ্রহণ করবেন তারকা অভিনেত্রীও
{{/usCountry}}তাঁর কথায়, ‘তরুণ প্রজন্মের মধ্যে জীবনযাত্রাজনিত রোগের ক্রমবর্ধমান ঝুঁকির মোকাবিলায় শারীরিক কার্যকলাপ অপরিহার্য। এই দৌড় প্রতিযোগিতা কলকাতার সব বয়সি মানুষকে ফিটনেসকে আজীবন অভ্যেস হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করবে। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কেবল একটি ব্র্যান্ডই নয়, বরং এটি কলকাতা এবং এতে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য একটি ক্রমবর্ধমান পরিচিতি হয়ে উঠেছে।’
রেসে অংশগ্রহণ করবেন তারকা অভিনেত্রীও
{{/usCountry}}আর সেই রেসের প্রসঙ্গে অভিনেত্রী এবং ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে’-এর রত্ন (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) স্বস্তিকা দত্ত বলেন, ‘মহিলারা প্রায়শই নিজেদের জীবনের অনেকটা সময় চারপাশের সবার দেখাশোনা করতে ব্যয় করেন, আর এই প্রক্রিয়ায় অনেক সময় নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিতে ভুলে যান।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘যে প্রত্যেক দৌড়বিদ ফিনিশ লাইন অতিক্রম করেন, তিনি তাঁর দীর্ঘ কয়েক মাসের কঠোর পরিশ্রম, প্রস্তুতি এবং দৃঢ় সংকল্পের জন্য স্বীকৃতি পাওয়ার যোগ্য। এই দৌড় কেবল প্রথম বা দ্বিতীয় হওয়ার লড়াই নয়; বরং এটি নিজেকে অনুপ্রাণিত করা, ইচ্ছাশক্তি গড়ে তোলা এবং ব্যক্তিগত অর্জনকে উদযাপন করার একটি মাধ্যম। এই যাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং ২০ ডিসেম্বর দৌড়ে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছি।’