...
...
Next Story

Healthy Sleeping Tips: ঘুমোনোর সময়ে বিশেষ কায়দায় শুলে সেরে যেতে পারে অনেক রোগ, বলছেন বিশেষজ্ঞ

পুষ্টিবিদরা সম্প্রতি এমনই জানিয়েছেন। জেনে নিন, কেমনভাবে ঘুমোবেন?

Published on: Feb 01, 2026 09:48 PM IST
By
Prefer HTon Google
Advertisement

কীভাবে শুয়ে ঘুমোচ্ছেন, তার উপর নির্ভর করে, আপনার শরীর কেমন থাকবে। পুষ্টিবিদরা জানাচ্ছেন এই কথা। বলেছেন, বিশেষ কায়দায় শুলে শরীরের অনেক সমস্যার সমাধান হতে পারে।

ঘুমোনোর সময়ে বিশেষ কায়দায় শুলে সেরে যেতে পারে অনেক রোগ, বলছেন বিশেষজ্ঞ
ঘুমোনোর সময়ে বিশেষ কায়দায় শুলে সেরে যেতে পারে অনেক রোগ, বলছেন বিশেষজ্ঞ

অনেক দীর্ঘ দিন ধরে কোষ্ঠকাঠিন্য, অনিয়মিত মলত্যাগের সমস্যায় ভোগেন। কোষ্ঠকাঠিন্যে অনেকেই সপ্তাহে তিন বারের বেশি মলত্যাগ করতে পারেন না। আপনারও যদি এমন সমস্যা হয়, তাহলে বিশেষ কায়দায় ঘুমোতে পারেন। সেরে যেতে পারে এই সমস্যা।

পুষ্টিবাদরা বলেছেন, পাশ ফিরে ঘুমোনোর অভ্যাস করলে কোষ্ঠকাঠিন্য অনেকটাই কমবে‌। বহু গবেষণাও এই কথাই বলেছে।

কীভাবে সাহায্য করে ঘুমানোর এই বিশেষ ধরন, দেখে নিন:

  • পুষ্টিবিদদের কথায়, ‘বিশেষ করে বাঁদিকে পাশে ফিরে ঘুমোলে, তা মল চলাচলে সাহায্য করে। মাধ্যাকর্ষণের কারণেই মল পেটের নীচের দিকের এগোতে থাকে।
  • পাশ ফিরে ঘুমোনোর আরেকটি সুবিধার কথা বলেছেন পূজা। তাঁর মতে, এটি নাক ডাকাও কম করে।

এর পাশাপাশি আরও কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে। তেমনই বলছেন পূজা:

  • প্রচুর সবুজ শাক-সবজি, ফল-মূল এবং গোটা শস্যের খাদ্য সহ ফাইবার সমৃদ্ধ খাদ্য খান।
  • কম ফাইবার যুক্ত খাবার যেমন প্রসেসড্ খাবার, চিপস্, কুকিজ, দুগ্ধজাত খাবার এবং মাংস খাওয়া কমিয়ে দিন। আপনার কোষ্ঠকাঠিন্য কমাতে।
  • কোষ্ঠকাঠিন্য সারাতে হাইড্রেশন গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে জল পান করুন।
  • নিয়মিত ব্যায়াম করুন এবং আপনার মানসিক চাপের মাত্রা নিয়ন্ত্রণ করুন।
  • আপনার শরীরের সমস্ত লক্ষণগুলির দিকে মনোযোগ দিন।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON