Thyroid Health: থাইরয়েডের সমস্যা খুব বিরল কিছু নয়। গলার ভিতর থাইরয়েডের গ্রন্থি থাকে। শরীরের বৃদ্ধি থেকে আরও নানা বিষয় নির্ভর করে এই গ্রন্থি থেকে নির্গত হরমোনের উপর। কিন্তু যদি এই গ্রন্থি ঠিক করে কাজ না করে, তাহলে হরমোনের ভারসাম্য হয়।

থাইরয়েডের সমস্যা হয়েছে কি না, বোঝার উপায় কী? কয়েকটি লক্ষণ দেখলে বোঝা যায় থাইরয়েডের সমস্যা হয়েছে।
- ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া
- গলায় প্রদাহ
- হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া বা কমে যাওয়া
- মেজাজ খারাপ হওয়া
- চুলে উঠে যাওয়া
থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণ করতে চিকিৎসকরা নানা ধরনের ওষুধ খেতে দেন। সেগুলি নিয়মমাফিক খেতে হবে। তার পাশাপাশি কয়েকটি খাবার এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।
- আমলকি: এই ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। লেবুর চেয়ে প্রায় আট গুণ, বেদানার চেয়ে ১৭ গুণ বেশি। এটি থাইরয়েডের ভারসাম্য রাখতে সাহায্য করে।
- নারকেল: এতে প্রচুর ফ্যাটি অ্যাসিড এবং ট্রাইগ্লিসারাইডস রয়েছে। এটিও থাইরয়েডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
- কুমড়োর বীজ: এই দানাটিতে রয়েছে প্রচুর জিংক। এটিও থাইরয়েডের সমস্যা অনেক কমায়।
- আদা: আয়ুর্বেদে আদার অনেক গুণের কথা বলা হয়েছে। এতে জিংক, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম রয়েছে বিপুল মাত্রায়। এটিও থাইরয়েডের সমস্যা কমাতে কাজে লাগতে পারে।
- মুগ ডাল: এই ডালে নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে বিপুল মাত্রায়। ফলে এটি থাইরয়েডের সমস্যা কমাতে খবই কাজে লাগে। এটি নিয়মিত খেলে নানা ধরনের উপকার পাওয়া যায়।
থাইরয়েডের সমস্যা বাড়াবাড়ি জায়গায় গেলে চিকিৎকরে পরামর্শ নিয়ে ওষুধ খেতেই হবে। শুধু এই খাবারগুলির উফর ভরসা রাখলে হবে না। কিন্তু ওষুধের পাশাপাশি এগুলি খেলে সমস্যা কিছুটা কমতে পারে।
{{/usCountry}}থাইরয়েডের সমস্যা বাড়াবাড়ি জায়গায় গেলে চিকিৎকরে পরামর্শ নিয়ে ওষুধ খেতেই হবে। শুধু এই খাবারগুলির উফর ভরসা রাখলে হবে না। কিন্তু ওষুধের পাশাপাশি এগুলি খেলে সমস্যা কিছুটা কমতে পারে।
{{/usCountry}}