...
...
Next Story

How to Reduce Body Odour: গরম পড়তেই গায়ে ঘামের দুর্গন্ধ হচ্ছে? এই ৭টি কাজ করলেই কমবে সমস্যা

গরম পড়তেই প্রচণ্ড ঘাম হচ্ছে? সেই ঘাম নিয়ে অফিস ঢুকতেই সকলের নাকে বিকট দুর্গন্ধ যাচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে?

Published on: Mar 01, 2026 07:27 AM IST
By
Prefer HTon Google
Advertisement

গরম পড়তেই শুরু হয়েছে সেই সমস্যা! বীভৎস ঘাম। তার সঙ্গে ঘামের গন্ধ। সকালবেলা অফিস ঢুকেই বুঝতে পারছেন, আপনার ঘামের গন্ধের কারণে অস্বস্তি পড়ছেন সহকর্মীরা। এই পরিস্থিতিতে কী করবেন? কীভাবে কমাবেন রোজকার এই সমস্যা? রইল পরামর্শ।

গরম পড়তেই গায়ে ঘামের দুর্গন্ধ হচ্ছে? এই ৭টি কাজ করলেই কমবে সমস্যা
গরম পড়তেই গায়ে ঘামের দুর্গন্ধ হচ্ছে? এই ৭টি কাজ করলেই কমবে সমস্যা

১। ঘামের দুর্গন্ধ কমানোর জন্য দরকার ভালো করে স্নান করা। কারণ ঘর্মগ্রন্থিগুলির উপর নানা ধরনের ব্যাকটিরিয়া বাসা বাঁধে। এঘুলিই গায়ের দুর্গন্ধের অন্যতম কারণ। ভালো করে সাবান মেখে স্নান করলে এই সমস্যা কমে।

২। কিছু কিছু সাবান ব্যাকটিরিয়া সংক্রমণের পরিমাণ কমাতে সাহায্য করে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ধরনের Antibacterial Soap ব্যবহার করতে পারেন।

৩। ভালো করে স্নান করার মতোই দরকার, ভালো করে গা মোছা। গায়ে জল জমে থাকলে, পরে সেগুলিও গায়ের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটিরিয়া জন্মাতে সাহায্য করে। তাই স্নানের পরে গা শুকিয়ে নিন।

৪। শুধু deodorant নয়, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে Antiperspirants ব্যবহার করুন। এগুলিতে ঘামের পরিমাণ কিছুটা কমে।

৫। ত্বক পরিষ্কার রাখা যেমন দরকারি, তেমনই দরকারি পরিষ্কার জামাকাপড় পরাও। রোজ কাচা জামাকাপড় পরুন। তাতে ঘামের দুর্গন্ধ কম হবে।

৭। মদ্যপান করলে ঘামের পরিমাণ প্রচুর বেড়ে যায়। আর তাতে গায়ে দুর্গন্ধও বাড়ে। গরমকালে মদ্যপানের পরিমাণ কমান বা একেবারে বন্ধ রাখুন। তাহলে ঘামের দুর্গন্ধ কমতে পারে।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON