...
...
Next Story

Muskmelon Benefits: আথ্রাইটিসের সমস্যায় ভুগছেন? খরমুজা রাখুন রোজের ডায়েটে, রয়েছে একাধিক রোগ-রোধক ক্ষমতা

Muskmelon Benefits: খরমুজাতে রয়েছে, পটাশিয়াম, ভিটামিন, বিভিন্ন মিনারেল। এটি কিডনির জন্য খুবই ভালো বলে মনে করা হয়। এছাড়াও খরমুজা রক্তচাপ ও চোখের স্বাস্থ্যের জন্য ভাল।

Published on: Apr 28, 2026, 12:50:34 IST
Advertisement

Muskmelon Benefits: ধীরে ধীরে রোদের তেজ বাড়তে শুরু করেছে। আর গরমে একাধিক রসালো ফল অনেকেই প্রত্যহ নিজেদের ডায়েট চার্টে রাখেন। বিশেষজ্ঞরা বলছেন, গোটা গ্রীষ্মকাল জুড়ে যদি খরমুজা খাওয়া যায়, তাহলে তা খুবই ফলদায়ী। আর্থ্রাইটিস থেকে ইউটিআইয়ের সমস্যা কাটাতে খরমুজার বিকল্প পাওয়া দুষ্কর! দেখে নেওয়া যাক খরমুজায় কোন কোন উপকারিতা রয়েছে।ইরানের ফল খরমুজা। ইংরেজিতে এর নাম Muskmelon, বলা হয় এই ফলের সুগন্ধের জন্য এমন নামকরণ করা হয়েছে। আর এই খরমুজাকে অনেক সময় খরবুজা (হিন্দি) হিসাবেও চিহ্নিত করা হয়। এই ফলের মধ্যে রয়েছে একাধিক গুণ। যা বিভিন্ন রোগ সারাতে কার্যকরি ফল দেয়।

আথ্রাইটিসের সমস্যায় ভুগছেন? খরমুজা রাখুন রোজের ডায়েটে, রোধ করে এই রোগগুলিকে
আথ্রাইটিসের সমস্যায় ভুগছেন? খরমুজা রাখুন রোজের ডায়েটে, রোধ করে এই রোগগুলিকে

রয়েছে কোন কোন গুণ?

খরমুজাতে রয়েছে, পটাশিয়াম, ভিটামিন, বিভিন্ন মিনারেল। এটি কিডনির জন্য খুবই ভালো বলে মনে করা হয়। এছাড়াও খরমুজা রক্তচাপ ও চোখের স্বাস্থ্যের জন্য ভাল। এতে গ্লাইকামিক কম থাকে বলে, ডায়াবেটিক রোগীদের জন্য এটি খুব ভাল। এতে ব্লাড সুগারের পরিমাণ একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত থাকে।

কোষ্ঠ কাঠিন্যের জন্য উপকারি

কোষ্ঠ কাঠিন্যের জন্য খুবই উপকারি এই খরমুজা। এতে বিভিন্ন ধরনের ফাইবার রয়েছে বলে, পেটের ভিতরের বিভিন্ন অঙ্গের গতিবিধি ভালো থাকে। অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি এর উৎস হল খরমুজা। এতে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যেকোনও রকমের হৃদযন্ত্রজনিত সমস্যা থেকে মুক্তি দেয় এই ফল।

মূত্রাশয়ে সংক্রমণ কাটাতে এই খরমুজা খুবই কার্যকরী ফল দেয়। শরীর থেকে টক্সিন বের করে দিয়ে রিউমোটয়েড আর্থ্রারাইটিস কাটিয়ে দেয় এই ফল। এছাড়াও গরমকালে শরীরে রসালোভাব ধরে রাখতে এই ফলের গুণাগুণ খুবই কার্যকরী। এছাড়াও মহিলাদের স্বাস্থ্যের ক্ষেত্রে রক্তক্ষরণকে কেন্দ্র করে কোনও জটিলতা তৈরি হলে তা কাটিয়ে দেয় এই ফল। এছাড়াও রৌদ্র তাপে তৈরি হওয়া সমস্যা থেকে মুক্তি পেতেও এই ফল কার্যকরী ফলাফল দেয়।

খরমুজার জুস খুবই কার্যকরী ফল দেয়। দুটি বড় খরমুজার অংশ দিয়ে অনেকটা পরিমাণ জুস তৈরি হয়। এটি ছয় মাসের শিশুর জন্য খুবই ভালো পোথ্য। এছাড়াও খরমুজার মিল্কশেক খুবই ভাল ফল দেয়। এতে ক্রিম ও আইসকিউব যোগ করলে তা ভালো ফল দেয়। খরমুজার ক্ষীর একটি দারুন ডেসার্ট অপশন। দুধ, চিনি, আর ড্রাই ফ্রুট দিয়ে এই ক্ষীর তৈরি হয়।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON