...
...
Next Story

Sleep Tips: বেশি ঘুমোলেও হতে পারে ক্ষতি, কী কী সমস্যা হতে পারে, জেনে নিন

Sleep Tips: কম ঘুম যেমন শরীরের জন্য ক্ষতিকারক। তেমনই বেশি ঘুমোলেও সমস্যা হতে পারে। জেনে নিন, কী কী সমস্যা।

Published on: May 13, 2026 08:30 PM IST
Advertisement

Sleep Tips: ঘুমের অভাব যেমন মানুষকে নানাবিধ শারীরিক ও মানসিক সমস্যায় ভোগায়, তেমন অতিরিক্ত ঘুমও। যেমন ন’ঘণ্টার বেশি ঘুমোনো ও অলস জীবনযাত্রার পরিণতি হতে পারে অকাল মৃত্যু, এমনটাই সতর্কবানী দিচ্ছে সাম্প্রতিক এক গবেষণা।

বেশি ঘুমোলেও হতে পারে ক্ষতি, কী কী সমস্যা হতে পারে, জেনে নিন
বেশি ঘুমোলেও হতে পারে ক্ষতি, কী কী সমস্যা হতে পারে, জেনে নিন

সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, যাঁরা অতিরিক্ত ঘুমোন বা দিনের ১০ থেকে ১২ ঘণ্টা ঘুমিয়ে কাটান, এবং শারীরিকভাবে সক্রিয় নন, তাঁদের অকাল মৃত্যুর আশঙ্কা চারগুণ বেড়ে যায়।

অতিরিক্ত ঘুমের সঙ্গে যদি শরীরচর্চার অভাব যোগ করা হয়, তাহলে হতে পারে ত্রিমাত্রিক সর্বনাশ। হতে পারে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসারের মতো রোগ যা বিশ্বব্যাপী কেড়ে নিচ্ছে ৪ কোটিরও বেশি প্রাণ এবং এই মৃত্যুহার সংক্রামক রোগজনিত মৃত্যুহারের চাইতেও বেশি।

জেনে নিন বেশি ঘুমানোর ফলে কী কী শারীরিক ক্ষতি হয়: বিষণ্ণতা ও মনোরোগের ঝুঁকি বাড়ে: ২০১৮ সালের এক গবেষণায় জানা যায়, বেশি সময় ধরে ঘুমোনোর ফলে মানুষের মধ্যে বিষণ্ণতার পরিমাণ বাড়ে। পরীক্ষায় দেখা যায়, যাঁরা ১০ ঘণ্টা ও তার বেশি সময় ঘুমোন, তাঁদের মধ্যে বিষণ্ণতার লক্ষণ ৪৫ শতাংশ বেড়ে যায়।

  • মানসিক বিকাশে বাধা দেয়: অতিরিক্ত ঘুমের কারণে মানসিক বিকাশ খুবই স্বল্প হয়। এতে কাজের অগ্রগতি লোপ পায় ও মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়েন।
  • ওজন বৃদ্ধি পায়: বেশি ঘুমের কারণে দেহের ওজন অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এসব মানুষের ওজন বৃদ্ধির হার ২৫ শতাংশ বেশি থাকে। অতিরিক্ত ঘুমের কারণে স্থূলতা দেখা দিতে পারে।
  • হৃদযন্ত্র ক্ষতিগ্রস্থ হয়: ন’ঘণ্টার বেশি সময় নিয়মিত ঘুমোলে হৃদযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। অতিরিক্ত ঘুমোন, এমন তিন হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, অন্যদের অপেক্ষা দ্বিগুণ পরিমাণে করোনারি আর্টারি রোগের ঝুঁকিতে ভোগেন তাঁরা।
  • আয়ু কমতে পারে: একটি গবেষণায় দেখা গিয়েছে যাঁরা বেশি ঘুমোন তাঁদের দ্রুত মৃত্যুর আশঙ্কা অন্যদের চেয়ে ৩ শতাংশ বেশি থাকে। ওই গবেষণাগুলো প্রায় ১৪ লাখ মানুষের উপর করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON