Toothache Home Remedies: দাঁতের গোড়া সংক্রমণ, আক্কেল দাঁত ওঠা, ঠান্ডালাগার মতো নানা কারণে দাঁতে বা মাড়িতে ব্যথা হতে পারে। এই সময়ে কয়েকটি খাবার এই ব্যথা আরও বাড়িয়ে দেয়। চেষ্টা করুন, দাঁতে ব্যথা হলে এই সব খাবারগুলি এড়িয়ে চলতে। দেখে নিন, সেই খাবারগুলি কী কী।

মিষ্টি জাতীয় খাবার এই সময়ে এড়িয়ে চলুন। কারণ অতিরিক্ত চিনি থাকলে, সেই খাবার দাঁত ব্যথা বাড়িয়ে দিতে পারে। দাঁতের ব্যথায় এড়িয়ে চলুন এগুলি।
শুকনো ফল বা Dry Fruits-ও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে কিসমিস বা খেজুরের মতো ফলে এমন কয়েকটি উপাদান থাকে, যেগুলি দাঁতের ব্যথার অংশে পৌঁছে গেলে কষ্ট আরও বেড়ে যায়। তাই দাঁতে ব্যথা হলে এই ফলগুলি এড়িয়ে যান।
আলুর চিপস বা অতিরিক্ত তেলে ভাজাভুজি এই সময়ে একেবারে খাবেন না। এতে প্রচুর স্টার্চ থাকে। সেগুলি ব্যথার অংশে আটকে দাঁতে প্রচণ্ড ব্যথা সৃষ্টি করে।
লজেন্স বা ক্যান্ডিও এড়িয়ে চলুন এই সময়ে। এতে যেমন অতিরিক্ত চিনি থাকে, তেমনই এর আঠালো উপাদান দাঁতে আটকে থাকে। তাতে সেই সব এলাকায় জীবাণুর সংক্রমণ আরও বাড়ে। তাতে দাঁত ব্যথাও বাড়ে।
দাঁতে ব্যথা হলে মদ্যপান পুরোপুরি ত্যাগ করুন। প্রথমত, অনেকেই মদ খুব ঠান্ডা অবস্থায় খান। তাতে ব্যথা বাড়ে। দ্বিতীয়ত, মদের কিছু উপাদান দাঁতের এনামেল ক্ষয় করায়। তাতে ব্যথা আরও বাড়ে।