বেশির ভাগ বাঙালি বাড়িতেই মাছ খাওয়ার চল রয়েছে। ভাতের সঙ্গে মাছ খাওয়ার রেওয়াজ চল এই সব বাড়িতে। নদীমাতৃক এলাকা হওয়ার কারণে বাংলায় মাছও পাওয়া যায় নানা রকমের। এই মাছগুলির এক একটির এক এক রকম বৈশিষ্ট্য। এবং এক একটির এক এক রকম প্রভাব পড়ে শরীরে। আজ আলোচনা করা তোপসে মাছ নিয়ে।

তোপসে অত্যন্ত পরিচিত একটি মাছ। এই মাছের ফ্রাই তো বহু মানুষেরই খুব পছন্দের। এর পাশাপাশি আরও নানা ধরনের পদ রান্না করা হয় এই মাছ দিয়ে। কিন্তু কখনও খোঁজ নিয়ে দেখেছেন কি এই মাছ খেলে শরীরে কেমন প্রভাব পড়ে? দেখে নেওয়া যাক, সেই বিষয়টি।
তোপসে মাছ শরীরে কেমন প্রভাব ফেলে, সেটি বোঝার জন্য জেনে নেওয়া দরকার, এই মাছের বৈশিষ্ট্য। কী কী থাকে এই মাছে, সেটি প্রথমেই জেনে নেওয়া ভালো। প্রথমেই দেখে নিন, সেই তালিকা।
সব মাছের মতোই এই মাছেও একটা বড় মাত্রায় প্রোটিন থাকে। সেই হিসাবে এই মাছ অন্য মাছের থেকে খুব একটা আলাদা নয়। কিন্তু অন্য বহু মাছের থেকে এই মাছ যে বিষয়টিতে এগিয়ে থাকে, সেটি হল ক্যালসিয়াম এবং ফসফরাস। এই দু’টি উপাদানই ভালো মাত্রায় থাকে এই মাছে।
তোপসে হল নদীর মাছ। এটি পুষ্টিগুণে ঠাসা। ফলে এই মাছ শিশুদের জন্য ভালো। এই মাছের প্রোটিন বাড়ন্ত বয়সে কাজে লাগতে পারে। ছোটদের তাই মাছ খাওয়ালে খুবই উপকার পাওয়া যায়। সেটি মনে রাখা ভালো।
এর আগেই উল্লেখ করা হয়েছে, এই মাছে ক্যালসিয়াম ভালো মাত্রায় থাকে। এই ক্যালসিয়াম হাড় গঠনে সাহায্য করতে পারে। সেটি যেমন শিশুদের কাজে লাগে, তেমনই এটি বেশি বয়সি মহিলাদের জন্য অত্যন্ত ভালো। যাঁদের হাড় দুর্বল হয়ে গিয়েছে বা দাঁতের সমস্যা দেখা দিচ্ছে, তাঁদের ক্ষেত্রে এই মাছ উপকার করতে পারে।
{{/usCountry}}এর আগেই উল্লেখ করা হয়েছে, এই মাছে ক্যালসিয়াম ভালো মাত্রায় থাকে। এই ক্যালসিয়াম হাড় গঠনে সাহায্য করতে পারে। সেটি যেমন শিশুদের কাজে লাগে, তেমনই এটি বেশি বয়সি মহিলাদের জন্য অত্যন্ত ভালো। যাঁদের হাড় দুর্বল হয়ে গিয়েছে বা দাঁতের সমস্যা দেখা দিচ্ছে, তাঁদের ক্ষেত্রে এই মাছ উপকার করতে পারে।
{{/usCountry}}এই মাছের বেশ কিছু উপাদান চোখের যত্নে কাজে লাগতে পারে। ফলে যাঁরা চোখের সমস্যায় ভুগছেন, বা বয়সের কারণে চোখের সমস্যা বাড়ছে, তাঁদের জন্য এই মাছ খুবই উপকার করতে পারে। তবে এর পাশাপাশি একটি কথা মনে রাখা দরকার।
বেশির ভাগ ক্ষেত্রেই তোপসের মাছের ফ্রাই খাওয়া হয়। এই ধরনের ফ্রাইয়ে প্রচুর তেল থাকে। এই তেল হজমের সমস্যা ডেকে আনতে পারে। তাছাড়া যাঁরা ওঝন কমাতে চান, তাঁদের জন্যও তোপসে মাছের ফ্রাই খুব একটা স্বাস্থ্যকর নয়। এগুলি মনে রাখা দরকার।
শেষে বলা দরকার, সব মাছ বা সব খাবার সকলের জন্য ভালো নাও হতে পারে বা একই রকম ভাবে কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি কী খাবেন, তা ভালো করে চিকিৎসক বা বিশেষজ্ঞের থেকে জেনে নেওয়া উচিত। আর কোনও সমস্যায় দ্রুত তাঁদের সঙ্গে যোগাযোগ করা উচিত।