...
...
Next Story

Garlic Health Benefits: রোজ সকালে এক কোয়া রসুন খেয়ে দেখুন, জীবনটাই পালটে যাবে

রসুন তো রান্নায় নিয়মিতই দেন। তার থেকে এক কোয়া করে রসুন সরিয়ে রাখুন। সকালে খালি পেটে খেলে, কী কী উপকার হতে পারে, ভাবতেই পারছেন না।

Published on: Feb 1, 2026, 11:05:02 IST
By
Prefer HTon Google
Advertisement

রান্নায় প্রায় রোজই তো রসুন ব্যবহার করেন। তার থেকে এক কোয়া রসুন আলাদা করে সরিয়ে রাখুন। আর সেটি সকালে খালি পেটে খেয়ে ফেলুন। এর ফলে শরীরের বহু ধরনের উপকার হয়। এমন কিু উপকার হতে পারে, যা আপনার জীবন বদলে দিতে পারে। জেনে নিন কোন কোন উপকার হতে পারে এর ফলে।

রোজ সকালে এক কোয়া রসুন খেয়ে দেখুন, জীবনটাই পালটে যাবে
রোজ সকালে এক কোয়া রসুন খেয়ে দেখুন, জীবনটাই পালটে যাবে

এক কোয়া রসুন খালি পেটে খেলে বিপুল উপকার পাওয়া যায়। এমন কথা বারবার বলেছেন চিকিৎসকরাও। তার সবচেয়ে বড় কারণ রসুনে থাকা বিপুল পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে কেমন প্রভাব ফেলে। দেখে নেওয়া যাক।

১। যাঁরা ডায়াবিটিসের সমস্যায় ভুগছেন, তাঁরা যদি রোজ সকালে খালি পেটে এক কোয়া রসুন খান, তাঁদের রক্তে শর্করার মাত্রা বিপুল পরিমাণে কমে যেতে পারে। জীবন অনেকটাই স্বাভাবিক ছন্দ ফিরে পেতে পারে।

২। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত পরিশুদ্ধ করতে ব্যাপকভাবে সাহায্য করে। তার ফলে শরীর টক্সিনমুক্ত হয়। তাতে ওজন কমে।

৩। আপনার কি খুব ঠান্ডা লাগার ধাত? সর্দি-কাশি লেগেই থাকে। তাহলে রোজ সকালে এক কোয়া করে রসুন খান। এই সমস্যা ম্যাজিকের মতো করে কমে যাবে।

৪। যাঁদের হৃদরোগের আশঙ্কা আছে, তাঁরা যদি রোজ সকালে খালি পেটে এক কোয়া রসুন খান, তাহলে নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ। শুধু তাই নয়, তাঁদের হৃদযন্ত্রের গতিও অনেকটা স্বাভাবিক হয়ে যায়।

৬। ভাইরাসজাতীয় সংক্রমণ কমাতে এই অভ্যাস দারুণ কার্যকর। করোনাকালে তো বটেই যে কোনও সময়েই বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে রোজ সকালে খালি পেটে এক কোয়া রসুন খেতে পারেন।

৭। মাঝে মধ্যেই মূত্রাশয়ের নানা ধরনের সংক্রমণে ভোগেন? সেক্ষেত্রেও দারুণ কাজে লাগতে পারে রসুন। রোজ সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে এই সমস্যা কমবে।

৮। পেটের নানা সমস্যা কমাতেও দারুণ কাজে লাগে রসুন। বিশেষ করে যাঁরা যকৃতের নানা সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য দারুণ কাজে লাগতে পারে এক কোয়া রসুনের টোটকা।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON