...
...
Next Story

Valentines Day 2026: ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেম নিবেদন করবেন? বিভিন্ন ভাষায় ‘I Love You’ কে কীভাবে বলা হয়..দেখে নিন

ভ্যালেন্টাইন্স ডে-তে কাউকে মনের কথা বলার আগে দেখে নিন, বিভিন্ন ভাষায় ‘I Love You’কে কী বলা হয়।

Published on: Feb 13, 2026, 18:42:51 IST
By
Prefer HTon Google
Advertisement

রাত পোহালেই ২০২৬ সালের ভ্যালেন্টাইন্স ডে। গোটা বিশ্বজুড়ে পালিত হতে চলেছে প্রেম দিবস। এই বিশেষ দিনটিতে অনেকেই নিজের মনের কথা মনের মানুষটিকে জানিয়ে থাকেন। এমন দিনটিকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্যও অনেকে বেছে নেন। তবে কীভাবে প্রেমের প্রস্তাব দেওয়ার সময় কথা বললে, কাছের মানুষের তরফেও সম্মতি চলে আসে, তা অনেকেই ঠাওরাতে পারেন না।

ভিন্ন ভাষায় ‘I Love You’ কে কীভাবে বলা হয়? দেখে নিন।
ভিন্ন ভাষায় ‘I Love You’ কে কীভাবে বলা হয়? দেখে নিন।

প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ‘I Love You’ কথাটিকেই অনেকে বেছে নিন। তবে জানেন কী, এদেশের বিভিন্ন ভাষায় এই প্রেম নিবেদন সূচক বাক্যটিকে কীভাবে বলা হয়? দেখে নেওয়া যাক কোন ভাষায় ‘I Love You’ কে কী বলা হয়!

হিন্দিতে তো ‘ম্যায় তুমসে প্যায়ার করতা হু’ বা ‘ম্যায় তুমসে প্যায়ার করতি হু’, এমন বাক্য অনেকেই জানেন। বাংলাতেও 'আমি তোমাকে ভালোবাসি' বাক্যটি ব্যবহার হয়। তবে দেশের অন্যপ্রান্তের ভাষায় ‘I Love You’ কে কীভাবে বলা হয় দেখা যাক। মারাঠিতে বলা হয়-'মি তুঝাওয়ার প্রেম করতো', তেলুগুতে বলা হয়- ‘নেনু নিন্নু প্রেমাস্তিন্নানু’, তামিলে বলা হয়- ‘নান উন্নাই কাধালিক্কিরেন’, গুজরাতি ভাষায় বলা হয়,'হু তানমু প্রেম করুছু'। পঞ্জাবিতে বলা হয়, ‘ম্যায় তেনু প্যায়ার কারধা হাঁ’, কানাড়া ভাষায় বলা হয়,'নানু নিন্নান্নু প্রীথিসুত্তেনে', ওড়িয়াতে, ‘মু তুমাকু ভালা পায়’, মালায়লম ভাষায় বলা হয়,' নিজান নিন্নে স্নেহিক্কুন্নু', অসমিয়া ভাষায় বলা হয়, ‘মোই তোমাক ভাল পাও’। ভোজপুরী ভাষায় বলা হয়,' হাম তাহারা সে প্যায়ার করিলা'।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON