...
...
Next Story

Watermelon benefits: তরমুজ দেদার খেলেই কি ওজন কমানো যায়? কী বলছেন বিশেষজ্ঞরা

Watermelon benefits: খেয়ে ওজন কমাতে হলে নানারকম খাবারের কথা বলা হয়। তবে তরমুজ দেদার খেলেই কি ওজন কমানো যায়? কী বলছেন পুষ্টি বিশেষজ্ঞরা?

Published on: Apr 1, 2026, 08:46:28 IST
By
Prefer HTon Google
Advertisement

গরমকালের এক সেরা মরসুমি ফল তরমুজ। জলীয় অংশ আর স্বাদের জন্যই অনেকের প্রিয় এই ফল। তরমুজ খেলে ওজন কমে, এমনটাই বলেন বিশেষজ্ঞরা। তবে কতটা খেলে ওজন কমানো সম্ভব।

তরমুজ দেদার খেলেই কি ওজন কমানো যায়? কী বলছেন বিশেষজ্ঞরা
তরমুজ দেদার খেলেই কি ওজন কমানো যায়? কী বলছেন বিশেষজ্ঞরা

ওজন কীভাবে কমায়: পুষ্টি বিশেষজ্ঞদের কথায়, তরমুজে ক্যালোরির পরিমাণ একেবারেই কম‌। তাই বেশি পরিমাণে খেলেও আপনার শরীরে বেশি ক্যালোরি যাবে না। এতেই ওজন থাকবে নিয়ন্ত্রণে।

জলের ভারসাম্য ঠিক রাখে: গরমে শরীরে জলের ভারসাম্য নষ্ট হয়ে যায় অনেক সময়। তাই শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে তরমুজ খাওয়া জরুরি। জলের ভারসাম্য ঠিক থাকলে ওজনও ঠিক থাকে। ‌

পুষ্টিগুণ: তরমুজের মধ্যে একাধিক খনিজ পদার্থ ও ভিটামিন‌‌। গরমে এই ফল আপনাকে পর্যাপ্ত পুষ্টি জোগাতে পারে। তাই রোজকার ডায়েটে তরমুজ রাখুন।

ক্ষতিকর পদার্থ ধুয়ে দেয়: শরীরের মধ্যে জমে থাকা ক্ষতিকর পদার্থ ধুয়ে বার করে দেয় তরমুজ। নিয়মিত শরীরকে ডিটক্স করতে তরমুজের জুড়ি মেলা ভার।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON