...
...
Next Story

Weight Loss Easy Ways: ঘুমিয়েই ঝরিয়ে দিতে পারেন মেদ! খেয়াল রাখুন এই ৬ টি ফ্যাক্টরে

যাঁরা ৭ থেকে ৯ ঘণ্টা প্রতিদিন ঘুমোন তাঁদের কাছে ওবেসিটির জন্য ঘুম কোনও ফ্যাক্টরই নয়। ফলে প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টার বেশি ঘুম প্রয়োজন মেদ ঝরাতে।

Published on: Apr 30, 2026 05:13 AM IST
Advertisement

একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুম শরীরে কতটা ইতিবাচক প্রভাব ফেলে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। বহু গবেষণার মতে, ঘুম শুধু শরীর চাঙ্গা করতেই বা মস্তিষ্ক সতেজ করতেই কার্যকরী হয় না, বরং ঘুম অতিরিক্ত মেদ ঝড়িয়েও ফেলে। একনজরে দেখে নেওয়া যাক, ঘুমিয়ে মেদ ঝরাতে হলে কোন কোন বিষয়ের ওপর রাখতে হবে নজর।

ঘুমিয়েই ঝরিয়ে দিতে পারেন মেদ! খেয়াল রাখুন এই ৬ টি ফ্যাক্টরে
ঘুমিয়েই ঝরিয়ে দিতে পারেন মেদ! খেয়াল রাখুন এই ৬ টি ফ্যাক্টরে

অল্প ঘুম বনাম বেশি ঘুম

গবেষণা বলছে, ৬ থেকে ৭ ঘণ্টার নিচে কেউ ঘুমালে তাঁর ওজন বাড়তে বাধ্য। এর সঙ্গে হায়ার বডিমাস ইনডেক্স জড়িত রয়েছে। যার হাত ধরেই হয় ওজন বৃদ্ধি। গবেষণা বলছে, ৩ লাখ মানুষের মধ্যে ৪১ শতাংশের মধ্যে ওবেসিটির ঝুঁকি রয়েছে যাঁরা ৭ ঘণ্টার কম ঘুমান। যাঁরা ৭ থেকে ৯ ঘণ্টা প্রতিদিন ঘুমোন তাঁদের কাছে ওবেসিটির জন্য ঘুম কোনও ফ্যাক্টরই নয়। ফলে প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টার বেশি ঘুম প্রয়োজন মেদ ঝরাতে।

ক্যালোরি ইস্যু

বেশিক্ষণ ধরে ঘুমলে ক্যালোরি ইনটেক সহজে কমতে থাকে। তবে ঘুম না এলেই কিছু খেতে চাওয়ার মন করে। তাতে মিষ্টি জাতীয় খাবারের ইচ্ছা খুবই বাড়তে থাকে। ফলে শরীরে বাড়তি মেদ জন্ম নিতে থাকে। কম ঘুমের জেরে হাঙ্গার হরমন প্রভাবিত হতে থাকে।

ভালো ঘুম কতটা উপকারি

তাড়াতাড়ি ঘুমোন

বহু গবেষণা বলছে, যদি রাতে তাড়াতাড়ি নৈশভোজ করে নিয়ে তারপর খআনিক্ষণ হেঁটে ঘুমিয়ে পড়েন। তাহলে তা মেদ ঝরানোর ক্ষেত্রে সুফল দেবে। যদি গভীর রাত পর্যন্ত জেগে থাকার প্রবণতা আপনার থাকে, তাহলে সময়ে সময়ে খিদে পাবে। আর তাতে রসদ যোগাতে হবে! এতেই বেড়ে যাবে ওজন।

কতক্ষণ ঘুমোচ্ছেন

উল্লেখ্য, একজন ব্যক্তি কতক্ষণ সময় সারা সপ্তাহে ঘুমোচ্ছেন তার ওপর নির্ভর করে বিভিন্ন বিষয়। কেউ যদি সপ্তাহে ৫ রাত ৪ ঘণ্টা করে ঘুমোন, আর ২ রাত ঘণ্টার বেশি ঘুমোন, তাহলে সমস্যা জানা বাঁধতে পারে। এছাড়াও ঘুমের মাধ্যমে ওজন কমানোর ক্ষেত্রে, লিঙ্গ, উচ্চতা, বয়স, পেশীগত ক্ষমতা অনেকটাই নির্ভর করে।

কম ঘুমে কোন বিপত্তি ?

যদি অনেকটা সময় ধরে আপনি না ঘুমোন, তাহলে আপনার অ্যাথলেটিক পারফরম্যান্সে সমস্যা হবে। কারণ রাতের ক্লান্তি নিয়ে ফিটনেস ধরে রাখা সম্ভব নয় সবার পক্ষে। এছাড়াও অধ্যাবশায় কম থাকার ফলে সমস্যা সমাধানের স্কিলগুলি নষ্ট হয়ে যায়।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON