...
...
Next Story

Weight Loss Drink: সকালে ঘুম থেকে উঠে জিরে ভেজানো জল কি সত্যি ওজন কমায়? জানুন

ট্রাই করে দেখতে পারেন সকালে খালি পেতে জিরে ভেজানো জল।

Published on: Jan 28, 2026, 10:37:02 IST
By
Prefer HTon Google
Advertisement

ওজন কমিয় ফেলার কথা ভাবছেন অনেকদিন ধরে। কিন্তু শুরুটা ঠিক কীভাবে হবে ভেবে ভেবে একসার। এখনই জিমে যাওয়ার মতো পরিস্থিতি নেই বা মাপঝোক করে খাওয়া আপনার ধাতে সয় না? তাহলে ট্রাই করে দেখতে পারেন সকালে খালি পেতে জিরে ভেজানো জল।

সকালে ঘুম থেকে উঠে জিরে ভেজানো জল কি সত্যি ওজন কমায়? জানুন
সকালে ঘুম থেকে উঠে জিরে ভেজানো জল কি সত্যি ওজন কমায়? জানুন

একবারও ভাববেন না রোজ রাতে বিরিয়ানি, পিৎজা বা মোগলাই-পরোটা খাবেন, আর রাতে জিরে ভেজানো জল খেয়ে আপনার ওজন কমে যাবে! তবে হ্যাঁ, জিরের জল ফ্যাট বার্ন করার ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই ট্রাই করে দেখতেই পারেন।

কীভাবে তৈরি করবেন:

বড় গ্লাসে ভরে জল নিন। তাতে এক চা চামচ জিরে ভিজিয়ে রেখে দিন সারা রাত। পরদিন সকালে জলটা ছেঁকে খেয়ে ফেলুন। সামান্য একটু লেবু রসও দিতে পারেন এটা খাওয়ার আগে।

যাঁরা বদহজমের সমস্যায় ভুগছেন তাঁদের জন্যও এটা খুব উপকারি। তাঁরা এক বোতল জলে দু’ চা চামচ জিরে ভিজিয়ে রাখুন। এক গ্লাস সকালে খালি পেটে খান, বাকি দু’ গ্লাস খেতে হবে দুপুরে ও রাতে খাওয়ার আধ ঘণ্টা আগে। তবে এর চেয়ে বেশি না খাওয়াই ভালো।

আর যদি ওজন কমাতেই চান তাহলে আপনার বিএমআর-এর থেকে কম ক্যালোরি গ্রহণ করুন প্রতিদিন। ক্যালোরি ক্যালকুলেটর পেয়ে যাবেন অনলাইনেই। সেখান থেকেই হিসেব কষে নিতে পারবেন আপনার উচ্চতা, ওজন, বয়স অনুযায়ী কতটা ক্যালোরি গ্রহণ করা উচিত। চেষ্টা করবেন তাঁর থেকে ২০০-৩০০ ক্যালোরি কম ইনটেক করতে। সঙ্গে হালকা এক্সারসাইজ, ওয়েট ট্রেনিং অথবা কার্ডিও করলেই ওজন কমিয়ে ফেলা সম্ভব।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON