...
...
Next Story

Bata fish or Labeo bata: মাছ খেলে কী হয়? পরের বার খাওয়ার আগে জেনে নিতেই হবে শরীরে কী ঘটায় এটি

Bata fish or Labeo bata: বাটা খুবই পরিচিত একটি মাছ। এটি খেলে কী হয়? নিয়মিত এই মাছ যদি খান, তাহলে পরের বার খাওয়ার আগে এই লেখা পড়ে নিতেই হবে।

Published on: Jan 30, 2026, 10:59:53 IST
By
Prefer HTon Google
Advertisement

বেশির ভাগ বাঙালি বাড়িতেই নিয়মিত মাছ খাওয়া হয়। নানা ধরনের মাছের নানা ধরনের বৈশিষ্ট্য থাকে। এর আগেও আমরা এমন নানা ধরনের মাছ নিয়ে কথা বলেছি। সেগুলি শরীরে কেমন প্রভাব ফেলে, তা নিয়েও আলোচনা হয়েছে। এবারে জেনে নেওয়া যাক, বাটা মাছ সম্পর্কে।

বাটা মাছ খেলে কী হয়? পরের বার খাওয়ার আগে জেনে নিতেই হবে শরীরে কী ঘটায় এটি
বাটা মাছ খেলে কী হয়? পরের বার খাওয়ার আগে জেনে নিতেই হবে শরীরে কী ঘটায় এটি

বাটা অতি পরিচিত একটি মাছ। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই পাওয়া যায় এই মাছ। ফলে বহু বাড়িতেই এই মাছ নিয়মিত আনা হয়। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, এই মাছ খেলে কী কী হয় শরীরে? আজ জেনে নেওয়া যাক, সেই বিষয়ে।

প্রথমে জেনে নেওয়া যাক, বাটা মাছে কী কী থাকে। ক্যালসিয়াম: ২১১ মিলিগ্রাম, আয়রন: ১.৩৭ মিলিগ্রাম, প্রোটিন: ১৬.৬ শতাংশ, ওমেগা ৩: ০.৩৮১ গ্রাম, সেলেনিয়াম: ৫৮৪ μg, ভিটামিন এ: ৬.১১ μg, জিঙ্ক: ১.৮৪ মিগ্রা।

এই উপাদানগুলি শরীরে কী কী ধরনের প্রভাব ফেলতে পারে? জেনে নিন এর পরে। রইল বাটা মাছের গুণাগুণের তালিকা। পরের বার খাওয়ার আগে জেনে নিন এটি।

রক্তচাপ কমাতে সাহায্য করে এটি। এর বেশ কিছু উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ফলে নিয়মিত এই মাছ খেলে উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগা মানুষ উপকার পেতে পারেন।

ঘুমের সমস্যায় ভুগছেন? ভালো ঘুম হচ্ছে না? ঘুমের মান উন্নত করতে পারে এই মাছের বেশ কিছু উপাদান। ফলে এই মাছ নিয়মিত খেলে অনিদ্রার সমস্যা কমে যেতে পারে। বয়স্কদের অনেকেই এই সমস্যায় ভোগেন। তাঁরা বাটা মাছ নিয়মিত খেলে উপকার পাবেন।

মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রেও এই মাছ সাহায্য করতে পারে। এটি উদ্বেগ জাতীয় সমস্যা কমায়। তাছাড়া এর কিছু উপাদান নার্ভের সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়াও ব্যথা কমাতে সাহায্য করতে পারে এই মাছ। ফলে এটি নিয়মিত খেলে উপকার পাওয়া যায়।

হাইপারঅ্যাকটিভ শিশুদের এই মাছের বেশ কিছু উপাদান খুব ভালোভাবে কাজ করে। এই ধরনের শিশুদের প্রচুর পরিমাণে পুষ্টির দরকার। তারা এই মাছ খেলে উপকার পেতে পারে। তাদের পুষ্টির চাহিদা পুরো মাত্রায় পূরণ করতে পারে বাটা মাছের বেশ কিছু উপাদান।

শেষে মনে রাখতে হবে, সব মাছ সকলের ক্ষেত্রে সমান ভাবে কাজ করে না। বাটা মাছ খেলে আপনার কোনও সমস্যা হবে কি না, কিংবা খেলে আপনি আদৌ কোনও উপকার পাবেন না, তা সঠিক ভাবে বলে দিতে পারবেন আপনার চিকিৎসক বা কোনও পুষ্টিবিদই। তাই দরকারে আগে তাঁদের পরামর্শ নিন।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON