...
...
Next Story

Fingernails Odour: নখে দুর্গন্ধ হচ্ছে? বড় সমস্যা লুকিয়ে থাকতে পারে এর পিছনে

নখে দুর্গন্ধের পিছনে অনেক কারণ লুকিয়ে থাকতে পারে। উপেক্ষা করবেন না।

Published on: Apr 06, 2026 01:49 PM IST
Advertisement

আপনি কি কখনও লক্ষ্য করেছেন, সব্জি বা আনাজ কাটার পরেও সেই গন্ধ আপনার নখ থেকে যেতে চায় না? বা সেই গন্ধই একটু পাল্টে গিয়ে নখের কোণ থেকে বেরোতে থাকে? এমন সমস্যা আপনার একার নয়, অনেকেরই হতে পারে।

নখে দুর্গন্ধ হচ্ছে? বড় সমস্যা লুকিয়ে থাকতে পারে এর পিছনে
নখে দুর্গন্ধ হচ্ছে? বড় সমস্যা লুকিয়ে থাকতে পারে এর পিছনে

নখে দুর্গন্ধের পিছনে অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে কয়েকটি তেমন গুরুতর নয়। কিন্তু কয়েকটি কারণ রীতিমতো সমস্যার। কারণ এর পিছনে লুকিয়ে থাকতে পারে শরীরের বড় সমস্যার ইঙ্গিত।

কী কী কারণে নখে দুর্গন্ধ হতে পারে?

অনেক সময়ে নখ কাটলে গন্ধ বেরোতে পারে। এর কারণ নখের কেরাটিন প্রোটিনে সালফার জাতীয় উপাদান থাকে। নখ কাটলে সেটি বেরোতে থাকে। তা থেকেই গন্ধ হয়। তবে এই গন্ধ বেশি ক্ষণ থাকে না। তাই নখ কাার পরে যদি গন্ধ হয়, এবং সেই গন্ধ যদি কিছু ক্ষণ পরেই চলে যায়, তাহলে তা তেমন সমস্যার নয়।

নখ কাটার পরে সেটার মাথা কি ফাইল দিয়ে সমান করছেন? সেক্ষেত্রে বেশি মাত্রায় গন্ধ বেরোতে পারে।

নখে দুর্গন্ধ হওয়ার একটি বড় কারণ ছত্রাক বা ফাংগাল ইনফেকশন। বিশেষ করে পায়ের নখের কোণে এই ধরনের গন্ধ হয়। বর্ষায় পা ভেজা থাকলে বা দীর্ঘ ক্ষণ জুটো পরে থাকলে এই সমস্যা হতে পারে। কিন্তু পা শুকনো থাকলে এই সমস্যা কমে যায়।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON