...
...
Next Story

Essential vitamins for women: মেয়েদের সুস্থ থাকার জন্য জরুরি এই ৫ ভিটামিন, রোজকার খাবারে এগুলি আছে কি

Essential vitamins for women: মেয়েদের সুস্থ থাকার জন্য পাঁচটি ভিটামিন সবচেয়ে বেশি জরুরি। এই পাঁচটি ভিটামিন রোজকার খাবারে না হলেই নয়। জেনে নিন কোন কোন ভিটামিন থাকা জরুরি।

Published on: Feb 3, 2026, 18:38:38 IST
By
Prefer HTon Google
Advertisement

মেয়েদের সঠিক বিকাশের জন্য পাঁচ ভিটামিন না হলেই নয়। এই ভিটামিনগুলি শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে দরকার। জেনে নিন কোন কোন ভিটামিন না হলেই নয়।

মেয়েদের সুস্থ থাকার জন্য জরুরি এই ৫ ভিটামিন, রোজকার খাবারে এগুলি আছে কি
মেয়েদের সুস্থ থাকার জন্য জরুরি এই ৫ ভিটামিন, রোজকার খাবারে এগুলি আছে কি

ভিটামিন ডি: শক্ত হাড়ের জন্য ভিটামিন ডি জরুরি।‌ বেশিরভাগ মেয়েরাই এই ভিটামিন ডি-এর‌ অভাবে ভোগেন। এর ফলে হাড় দুর্বল হয়। খাবারে নিয়মিত ভিটামিন ডি-এর জোগান থাকা জরুরি।

ভিটামিন বি১২: ছেলেদের তুলনায় মেয়েদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা হওয়ার আশঙ্কা বেশি। তাই ভিটামিন বি১২ এর দরকারও বেশি মেয়েদের। ভিটামিন বি১২ নিয়মিত ডায়েটে রাখলে অ্যানিমিয়ার আশঙ্কা কমে অনেকটাই।

ফোলেট: সন্তান ধারণের বয়সে ফোলেটের প্রয়োজন শরীরে। এতে সন্তান ধারণে জটিলতার আশঙ্কা কমে অনেকটাই। রোজকার খাবারে তাই ফোলেট রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ভিটামিন সি: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি বিশেষভাবে জরুরি। ভিটামিন সি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলে রোগ সহজে ছুঁতে পারে না। শরীর রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে।

ভিটামিন এ: নরম টিস্যু গড়তে সাহায্য করে ভিটামিন এ। ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে।‌ এর পাশাপাশি দাঁতও মজবুত রাখে।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON