ফুসফুস ক্যানসারের মতোই মূত্রথলির ক্যানসারের হারও বাড়ছে দিন দিন। বিশ্ব ক্যানসারের দিবসের আগে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক সানি জৈনের কথায়, মূত্রথলির ক্যানসারে মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেকের কাছাকাছি। তাই আগে থাকতেই এই উপসর্গগুলি নিয়ে সতর্ক হওয়া উচিত।

প্রস্রাবের সময় জ্বালা জ্বালা করলে তা ক্যানসারের উপসর্গ হতে পারে। বিশেষজ্ঞদের কথায়, প্রস্রাবের সময় প্রচণ্ড ব্যথা হলে বা জ্বালা হলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া ভালো। এই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বারবার প্রস্রাবের সমস্যাও ক্যানসারের আরেকটি উপসর্গ। সারাদিনে বিশেষ করে রাতে বারবার প্রস্রাব করার প্রবণতা দেখা দিলে চিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি।
প্রস্রাবের সময় ইচ্ছে থাকলেও প্রস্রাব না হওয়াও আরেকটি গুরুতর লক্ষণ। এমন উপসর্গ দেখা দিলে চাপ দিতেও প্রস্রাব ঠিকমতো বার হয় না। এমন সমস্যা দেখা দিলে তা ক্যানসারের ইঙ্গিত হতে পারে।
ক্যানসার কোষের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকলে কোমরেও ব্যথা হতে থাকে। চিকিৎসকের কথায়, কোমরের দিকে মূত্রথলি থাকে এই সময় ব্যথাটা পিছন দিকে ছড়িয়ে পড়ে।
প্রস্রাবের সময় মূত্র দিয়ে রক্ত বার হওয়া ক্যানসারের অন্যতম একটি উপসর্গ। সাধারণত মূূত্রের হালকা হলুদ বর্ণের হয়। মূত্রের রং লালচে হলেই সতর্ক হতে হবে।