...
...
Next Story

Remove Facial Hair: আপার লিপ করতে খুব ভয় পান? এই প্যাক লাগালেই মুখের সব লোম চলে যাবে চিরতরে

এবার থেকে বাড়িতে বসেই মুখের লোম তুলে ফেলতে পারবেন। শুধু বানিয়ে নিতে এই বিশেষ ফেসপ্যাকটি। দেখে নিন কী কী লাগবে-

Published on: Jan 18, 2026 06:30 PM IST
By
Prefer HTon Google
Advertisement

মুখের লোম তোলা বিশেষ করে আপার লিপ করতে ভয় পান অনেক মেয়েরাই। তবে না করলেও নয়। এক্ষেত্রে পার্লারে গিয়ে ব্যাথা সহ্য না করে বা গাদা গাদা পয়সা খরচ না করে এই টোটকা ট্রাই করে দেখতে পারেন। এতে আপনার মুখে থাকা আবাঞ্ছিত লোম তো দূর হবেই, সঙ্গে ট্যান তুলে ফেলতেও সাহায্য করবে।

ফেসিয়াল হেয়ার পরিষ্কার করার টোটকা।
ফেসিয়াল হেয়ার পরিষ্কার করার টোটকা।

১ চা চামচ চিনি নিন। এবারে কিছুটা গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিন যাতে চিনি গলে যায়। তারপর সেই মিশ্রণে দিয়ে দিন এক চিমটে হলুদ, ১ চা চামচ নারকেল তেল আর দু চা চামচ আটা। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিন। যদি বেশি পাতলা লাগে তাহলে আরেকটু আটা দিন। আর বেশি ঘন হলে অল্প জল। এমনভাবে গুলে নিন যাতে সহজেই মুখে লাগিয়ে নেওয়া যায়।

এবার মুখ ফেসওয়াশ দিযে ধুয়ে নিন। তারপর শুকনো মুখে লাগিয়ে নিন এই ফেসপ্যাক। চাইলে মুখের যেই অংশে লোম বেশি আছে সেখানে লাগাতে পারেন, অথবা পুরো মুখেও লাগিয়ে নিতে পারেন। ১৫ মিনিট মতো অপেক্ষা করুন যতক্ষণ না প্যাক পুরো শুকিয়ে যাচ্ছে। এবার একটা তোয়ালে সামান্য ভিজিয়ে নিয়ে নীচ থেকে উপরে অর্থাৎ লোমের উল্টোদিকে মুছে নিন।

হলুদ অ্যান্টি সেপটিকের কাজ করবে আপনার ত্বকে। নারকেল তেল যোগাবে আদ্রতা। এবং আদা কাজ করবে প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে। চাইলে আপনি ওপরের ফেসপ্যাকে সামান্য কফির গুঁড়োও ব্যবহার করে নিতে পারেন। সেক্ষেত্রে ইনস্ট্যান্ট কফি পাউডার ব্যবহার করুন। দানাযুক্ত কফি নয়।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON