...
...
Next Story

Nepal Avalanche: ফের প্রকৃতির রোষে নেপাল! ভয়াবহ তুষারধস, হিমলাং হিমল পর্বতে ট্র্যাকিংয়ে গিয়ে নিখোঁজ ১০

Nepal Avalanche: হিমলুং হিমাল পর্বতারোহীদের জন্য অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। তবে এই এলাকায় হেলিকপ্টারে পৌঁছতে আলাদা করে অনুমতির প্রয়োজন হয়। ফলে দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালানো আরও কঠিন হয়ে পড়েছে।

Published on: Sep 27, 2026, 18:19:12 IST
Advertisement

Nepal Avalanche: আবারও প্রকৃতির রোষে নেপাল। রবিবার পশ্চিম নেপালের হিমলুং হিমালের (Himlung Himal) বেস ক্যাম্পে ভয়াবহ তুষার ধসে (Nepal Avalanche) ১০ জন নিখোঁজের খবর পাওয়া গিয়েছে। তুষার ধসের পাশাপাশি এক নাগাড়ে বৃষ্টি এবং ভারী তুষারপাতের ফলে ফের ভূমিধস এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নেপালে ভয়াবহ তুষারধস, হিমলাং হিমল পর্বতে ট্র্যাকিংয়ে গিয়ে নিখোঁজ ১০ (সৌজন্যে এক্স )
নেপালে ভয়াবহ তুষারধস, হিমলাং হিমল পর্বতে ট্র্যাকিংয়ে গিয়ে নিখোঁজ ১০ (সৌজন্যে এক্স )

ওই বেস ক্যাম্প থেকেই অভিযানকারী সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, মানাং জেলার সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,১২৬ মিটার উচ্চতায় অবস্থিত হিমলুং হিমাল পর্বতে প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় ১০ জন নিখোঁজ হয়ে গিয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা অন্য সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। এই অভিযানের উদ্যোক্তা মিংমা গাইলজে শেরপা নিশ্চিত করেছেন যে নিখোঁজদের মধ্যে তাঁর কিচেন স্টাফের দু’জন সদস্যও রয়েছেন। এই প্রসঙ্গে তিনি সংবাদ সংস্থা এএনআই-কে জানান, 'রবিবার সকালে আচমকাই তুষার ধস নামে।' একটানা ভারী তুষারধসের পরে রবিবার সকালে হঠাৎ-ই গোটা এলাকায় তুষার ধস নামে। আর সেই সময়ে বহু পর্বতারোহী সেখানে ছিলেন। তুষার ধসের কারণে পর্বতারোহণ বন্ধ রাখলেও প্রচণ্ড তুষার ধসে নিখোঁজ হয়ে যান ১০ জন। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় অভিযান থেকে অনেক পর্বতারোহীকে আগেই ফিরে আসতে হয়েছে।

শেরপা আরও জানিয়েছেন, গত সপ্তাহে আবহাওয়া খারাপ হতে পারে এই খবর পাওয়ার পর থেকেই বহু পর্বতারোহী নীচে নেমে এসেছিলেন। তবে বেশ কিছু কর্মী ও পর্বতারোহী সেই সতর্কবার্তা উপেক্ষা করে বেস ক্যাম্পেই থেকে গিয়েছিলেন। হিমলুং হিমাল পর্বতারোহীদের জন্য অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। তবে এই এলাকায় হেলিকপ্টারে পৌঁছতে আলাদা করে অনুমতির প্রয়োজন হয়। ফলে দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালানো আরও কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে নেপালের পার্বত্য এলাকায় প্রবল তুষারপাত এবং পাহাড়ি ও সমতল অঞ্চলে লাগাতার বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে।

দুর্যোগের বিরুদ্ধে লড়াই নেপালের

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks