...
...
Next Story

180 Minors Raped: ১৮০ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে ধৃত তনভিরের বাড়িতে চলল বুলডোজার অ্যাকশন

যৌন হেনস্থা কেলেঙ্কারিতে ধৃতের নাম মহম্মদ আয়াজ ওরফে তনভির। ৩৫০টিরও বেশি অশ্লীল ভিডিয়ো রেকর্ড করারও অভিযোগ উঠেছে এই তনভিরের বিরুদ্ধে। বিজেপি সাংসদ অনীল বোঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশের দ্রুত পদক্ষেপ করে এবং মহারাষ্ট্রের অমরাবতী থেকে গ্রেফতার করা হয় তনভিরকে।

Published on: Apr 15, 2026, 14:27:05 IST
Advertisement

১৮০ নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্ত এআইএমআইএম কর্মীর বাড়িতে চলল বুলডোজার। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আমরাবতীতে। এই যৌন হেনস্থা কেলেঙ্কারিতে ধৃতের নাম মহম্মদ আয়াজ ওরফে তনভির। ৩৫০টিরও বেশি অশ্লীল ভিডিয়ো রেকর্ড করারও অভিযোগ উঠেছে এই তনভিরের বিরুদ্ধে। বিজেপি সাংসদ অনীল বোঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশের দ্রুত পদক্ষেপ করে এবং মহারাষ্ট্রের অমরাবতী থেকে গ্রেফতার করা হয় তনভিরকে। আর এই খবর প্রকাশ্যে আসতেই আজ বুলডোজার চলল অভিযুক্তের বাড়িতে।

মহারাষ্ট্রের অমরাবতী থেকে গ্রেফতার করা হয় তনভিরকে।
মহারাষ্ট্রের অমরাবতী থেকে গ্রেফতার করা হয় তনভিরকে।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, বাড়ির বাইরে দোতলায় ওঠার জন্য নির্মিত একটি লোহার সিঁড়ি ভেঙে দিচ্ছে একটি জেসিবি। অচলপুর পৌর পরিষদের একটি দল অভিযুক্তের বাসভবনে এই অবৈধ কাঠামোর বিরুদ্ধে অভিযানটি চালায়। প্রশাসনের পদক্ষেপ তদারকি করতে বিজেপি বিধায়ক প্রবীণ তাওড়ে উপস্থিত ছিলেন সেখানে। এর আগেই নাকি পৌর পরিষদের থেকে তনভিরের বাড়িতে অবৈধ নির্মাণ খালি করার জন্য নোটিশ পাঠানো হয়েছিল।

এই কেলেঙ্কারিতে অভিযুক্ত যুবক নাকি 'প্রেমের ফাঁদে' ফেলত নাবালিকাদের। তারপর মুম্বই বা পুনেতে নিয়ে গিয়ে তাদের অশ্লীল ভিডিয়ো রেকর্ড করত। পরে সেই ভিডিয়ো দেখিয়ে নির্যাতিতাদের প্রতারণা করত তনভির। রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাটের মতো অ্যাপের মাধ্যমে নাবালিকাদের ফাঁসানোর কাজ করত তনভির। প্রতারণার মাধ্যমে এই নাবালিকাদের পতিতাবৃত্তির দিকে ঠেলে দেওয়া হত। এই সব অশ্লীল ভিডিয়োর অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe