...
...
Next Story

দামোদরের উপর তৈরি হচ্ছে দুটি নতুন সেতু, পূর্ব বর্ধমানে যোগাযোগ হবে আরও সহজ

প্রথম সেতুটি তৈরি হবে শিল্পাঞ্চল সংলগ্ন এলাকায়। এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। বরাদ্দ অর্থও হাতে রয়েছে। দ্বিতীয় সেতু হবে জুজুটি এলাকায়। এটি নির্মাণ করবে কেন্দ্র। খড়্গপুর-মোরগ্রাম জাতীয় সড়কের অংশ হিসেবে সেতুটি তৈরি হবে।

Published on: Jun 23, 2025, 10:40:53 IST
By
Prefer HTon Google
Advertisement

পূর্ব বর্ধমানবাসীর জন্য সুখবর। দামোদর নদীর উপর একসঙ্গে দু’টি সেতু তৈরি হতে চলেছে। একটি নির্মাণ করবে রাজ্য সরকার, অন্যটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গড়ে উঠবে। ইতিমধ্যেই দু’টি প্রকল্পের অনুমোদন মিলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে।

দামোদরের উপর তৈরি হচ্ছে দুটি নতুন সেতু, পূর্ব বর্ধমানে যোগাযোগ হবে আরও সহজ
দামোদরের উপর তৈরি হচ্ছে দুটি নতুন সেতু, পূর্ব বর্ধমানে যোগাযোগ হবে আরও সহজ

আরও পড়ুন: নদীতে ভেঙে পড়ল সেতু, পুনেতে বড় বিপর্যয়, বাড়ল মৃত্যুর সংখ্যা, এসেছে বড় আপডেট

জানা গিয়েছে, প্রথম সেতুটি তৈরি হবে শিল্পাঞ্চল সংলগ্ন এলাকায়। এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। বরাদ্দ অর্থও হাতে রয়েছে। দ্বিতীয় সেতু হবে জুজুটি এলাকায়। এটি নির্মাণ করবে কেন্দ্র। খড়্গপুর-মোরগ্রাম জাতীয় সড়কের অংশ হিসেবে সেতুটি তৈরি হবে। প্রথমে জমি সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও প্রশাসনের দাবি, এখন সব মিটে গিয়েছে। জলপ্রকল্প ক্ষতির আশঙ্কাও নেই। কারণ কিছুটা দূরে সরিয়ে সেতু তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, আটটি ব্লকের উপর দিয়ে যাবে নতুন জাতীয় সড়ক। ইতিমধ্যেই রাস্তা যেসব মৌজার উপর দিয়ে যাবে, সেগুলি চিহ্নিত করা হয়েছে। জমিদাতাদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসে আপত্তি দূর করার চেষ্টা চলছে। সঠিক মূল্য দিয়েই জমি অধিগ্রহণ করা হবে বলে প্রশাসনের আশ্বাস।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe