Bengal Missing People in Nepal Update: নেপালের বিপর্যয়ে নিখোঁজ পশ্চিমবঙ্গের দুই পর্যটকের সঙ্গে খোঁজ পাওয়া গিয়েছে। এমনই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়ালি নেপালে নিখোঁজ হওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারপর তিনি জানান, প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের ৩৯ জন নিখোঁজ আছে বলে খবর পাওয়া গিয়েছিল। বসিরহাটের পোদ্দার পরিবারের দু'জন সদস্যের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তাঁদের বিমানে করে ফিরিয়ে আনার তোড়জোড় চলছে। তবে বাকি ৩৭ জনের কোনও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই ৩৭ জনের মধ্যে আছেন, কলকাতার চলো যাই ভ্রমণ সংস্থার সঙ্গে ঘুরতে যাওয়া ৩২ জনই।
চিন থেকে স্থলপথে নেপালে ফিরেছেন কয়েকজন
নেপালে এক মহিলা নিয়ে যাচ্ছে শেষ সম্বলটুকু নিয়ে। (ছবি সৌজন্যে এএফপি)
{{^htLoading}} {{/htLoading}}
তারইমধ্যে শুক্রবার রাতের দিকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে শুক্রবার চিন থেকে সুরক্ষিতভাবে নেপালে এসেছেন ১৪৯ জন ভারতীয় নাগরিক। সেই ঘোষণার কয়েক ঘণ্টা আগে সাংবাদিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নেপাল-তিব্বত সীমান্ত বরাবর ভয়াবহ হড়পা বানের পরে প্রায় ৪০০ জন ভারতীয় চিনের দিকে আটকে পড়েন। তাঁদের ৯৬ জন (পরে সেই সংখ্যাটা বেড়েছে) সড়কপথে নেপালে ফিরে এসেছেন। পরে অবশ্য সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পেয়েছে।
আবার শুক্রবারই ২১ জন ভারতীয় নয়াদিল্লিতে ফিরে এসেছেন। বুধবার ভয়াবহ হড়পা বানের পরে বৃহস্পতিবার তাঁরা বিপর্যস্ত এলাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছান। তারপর আজ আসেন নয়াদিল্লিতে। সেখানে তাঁদের সঙ্গে দেখা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ওই ২১ জনই তামিলনাড়ুর বাসিন্দা। নয়াদিল্লিতে এসে তাঁরা নেপালের সেনাকে ধন্যবাদ দিয়েছেন বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।
সেইসবের মধ্যে নেপালে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। বুধবার রাত থেকে তিনটি সামরিক পণ্যবাহী বিমানে ৫৭.৫ টন ত্রাণ পাঠানো হয়েছে নেপালে। শুক্রবার সন্ধ্যায় ১০ মিলিয়ন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে নেপালে। সেইসঙ্গে ১১ জন চিকিৎসক এবং প্যারামেডিক্সের একটি মেডিক্যাল দল এবং একটি উদ্ধারকারী দলও পাঠিয়েছে ভারত।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Bengal Missing People in Nepal Update: সন্ধান মিলল নেপালে নিখোঁজ বাংলার ২ পর্যটকের, কারা কারা? এখনও খোঁজ নেই ৩৭ জনের
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks