...
...
Next Story

Indian Jews went to Israel: চলছে অপারেশন উইংস অফ ডন, মণিপুর ও মিজোরাম থেকে ইজরায়েলে গেলেন ২৫০ ইহুদি

Indian Jews went to Israel: ইজরায়েলি সরকার বলে, পাঁচ বছরের মধ্যে ইজরায়েলে অভিবাসনের জন্য হাজার হাজার ইহুদিদের তহবিল দেওয়া হবে। এই আবহে গত বৃহস্পতিবার বিন-ই-মানেশে গিয়ে পৌঁছান ২৫০ ভারতীয় ইহুদি। এই ইহুদিরা মণিপুর এবং মিজোরামে থাকতেন।

Published on: Apr 25, 2026, 12:31:15 IST
Advertisement

Indian Jews went to Israel: উত্তর-পূর্ব ভারতে বসবাসরত প্রায় ২৫০ জন ইহুদি ইজরায়েলে পৌঁছলেন। ইজরায়েল সরকার গত বছর ভারতে বসবাসরত ইহুদিদের প্রত্যাবাসনের জন্য একটি অভিযানের ঘোষণা করেছিল। এই আবহে ২০২৫ সালের নভেম্বরে ইজরায়েলি সরকার বলে, পাঁচ বছরের মধ্যে ইজরায়েলে অভিবাসনের জন্য হাজার হাজার ইহুদিদের তহবিল দেওয়া হবে। এই আবহে গত বৃহস্পতিবার বিন-ই-মানেশে গিয়ে পৌঁছান ২৫০ ভারতীয় ইহুদি। এই ইহুদিরা মণিপুর এবং মিজোরামে থাকতেন।

উত্তর-পূর্ব ভারতে বসবাসরত প্রায় ২৫০ জন ইহুদি ইজরায়েলে পৌঁছলেন। (AFP)
উত্তর-পূর্ব ভারতে বসবাসরত প্রায় ২৫০ জন ইহুদি ইজরায়েলে পৌঁছলেন। (AFP)

ভারত থেকে ইজরায়েলে যাওয়া ইহুদিদের দাবি, তাদের পূর্বপুরুষ বাইবেলে উল্লেখিত মানেশে জাতির ছিলেন। ১৯৯০-এর দশক থেকে ধীরে ধীরে এই মানেশে জাতির মানুষরা ইজরায়েলে গিয়েছেন। গত তিন দশকে এই সম্প্রদায়ের প্রায় ৪০০০ সদস্য ইজরায়েলে পৌঁছেছেন। এই সম্প্রজদায়ের বাকিদের ইজরায়েলে নিয়ে যেতে অপারেশন উইংস অফ ডন চালু করে ইজরায়েলি সরকার। এর অধীনে ২০২৬ সালের মধ্যে আরও ১২০০ জনকে ইজরায়েলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে নেতানিয়াহু সরকার।

এই পুরো পুনর্বাসন পরিকল্পনার জন্য প্রায় নয় কোটি শেকেল (তিন মিলিয়ন মার্কিন ডলার) বাজেট নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, মানেশে জাতির মানুষদের ইহুদি হওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে ২০০৫ সালে সেফার্দি সম্প্রদায়ের প্রধান রাব্বি শ্লোমো আমর তাদের 'ইজরায়েলের বংশধর' হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। বলা হয় যে মানেশে সম্প্রদায়ের সদস্যরা কয়েক শতাব্দী ধরে পারস্য, আফগানিস্তান, তিব্বত এবং চিনে চলে গিয়েছিলেন। ২৭০০ সাল আগে তারা নির্বাসিত হয়েছিলেন নিজেদের জায়গা থেকে। এই আবহে বহু মানেশে উত্তরপূর্ব ভারতেও বসবাস করতেন। একটি ইহুদি সংস্থা বলেছে যে ভারতে মিশনারিরা মানেশেদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছিল। এই আবহে তাদের এখন ইজরায়েলি নাগরিক হওয়ার জন্য ফের ধর্মান্তরিত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe