...
...
Next Story

Iran drone attack on UAE: 'অগ্রহণযোগ্য!' UAE-র তেল ভাণ্ডারে ইরানের হামলায় আহত ৩ ভারতীয়, নিন্দায় প্রধানমন্ত্রী

Iran drone attack on UAE: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের সামরিক হামলায় তিন ভারতীয়ের আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

Published on: May 5, 2026, 15:28:29 IST
Advertisement

Iran drone attack on UAE: দীর্ঘদিনের আশঙ্কাকে সত্যি করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে উঠল। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ অঞ্চলে পেট্রলিয়াম ইন্ডাস্ট্রিজ-এ ইরানের হামলায় তিন ভারতীয়ের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাল নয়াদিল্লি। ঘটনাটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে বিবৃতি জারি করে কড়া ভাষায় নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

ইরানের হামলায় আহত ৩ ভারতীয়, নিন্দায় প্রধানমন্ত্রী (PTI)
ইরানের হামলায় আহত ৩ ভারতীয়, নিন্দায় প্রধানমন্ত্রী (PTI)

গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। সম্প্রতি সেখানে আটকে পড়া জাহাজ উদ্ধারে মার্কিন যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। সোমবার আমিরশাহির অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ও রাজধানী ফুজাইরাহ-র প্রধান তেল সঞ্চয় কেন্দ্র লক্ষ্য করে একের পর এক ড্রোন ও মিসাইল নিক্ষেপ করে তেহরান। হামলার ফলে তেল ভান্ডারের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও স্পষ্ট না হলেও, জনবসতিপূর্ণ এলাকায় এই আক্রমণ আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই ঘটনায় কাজ করতে গিয়ে তিনজন ভারতীয় শ্রমিক জখম হন।

ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি বিবৃতিতে এই কাপুরুষোচিত হামলার কড়া নিন্দা করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘ফুজাইরাহতে হামলায় তিন ভারতীয় আহত হয়েছেন। এটি নিন্দনীয়। জনবসতি এবং নিরীহ নাগরিকদের উপর আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’ নয়াদিল্লি মনে করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যুদ্ধ নয়, বরং আলোচনা এবং কূটনীতির পথ অনুসরণ করা উচিত। রণধীর জয়সওয়াল আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাতে অবাধে জাহাজ চলাচল করতে পারে, তার জন্য আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি। বিশ্বজুড়ে তেলের জোগান স্বাভাবিক রাখতে এই এলাকায় শান্তি ফেরানো প্রয়োজন।

প্রধানমন্ত্রীর কড়া প্রতিক্রিয়া

সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সোমবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন ধ্বংস করেছে। প্রায় এক মাসের মধ্যে দেশটিতে এটিই প্রথম বড় কোনও হামলার ঘটনা। তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র ফুজাইরাহতে ইরানি হামলার কারণে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এছাড়া সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাদের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যাডনকের একটি ট্যাঙ্কার ড্রোন হামলার শিকার হয়েছে। তবে হামলার সময় ট্যাঙ্কারটি খালি ছিল।

ইরানের বক্তব্য

অন্যদিকে, হামলার অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও সতর্কবার্তা দিয়েছে তেহরান। এক্স বার্তায় ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমিরশাহি যেন কোনও নতুন সংঘাতে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তার উদ্ধৃত দিয়ে বলেছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্রের গায়ের জোরে ওই জলপথে জাহাজ চালানোর চেষ্টা করছে বলেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। ওই তেল খনিতে কোনও হামলার পরিকল্পনা তাদের ছিল না বলেই দাবি তেহরানের।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe