...
...
Next Story

Kashmir: 'নিরাপত্তাজনিত উদ্বেগ', চুক্তির এক বছর পূর্ণের আগেই মার্কিন এনজিও-র সাথে সম্পর্ক ছেদ ৩ কাশ্মীরি বিশ্ববিদ্যালয়ের

Kashmiri Universities: কাশ্মীর বিশ্ববিদ্যালয় (কেইউ), ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইইউএসটি) এবং শেরি কাশ্মীর ইউনিভার্সিটি অফ অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এসকেইউএএসটি-কে) গত মাসে কাশ্মীর কেয়ার ফাউন্ডেশনের সাথে তাদের সমঝোতা স্মারক বাতিল করেছে।

Published on: Apr 14, 2026 08:23 AM IST
Advertisement

'নিরাপত্তাজনিত উদ্বেগের' জেরে কাশ্মীরের একাধিক বিশ্ববিদ্যালয় মার্কিন এনজিওর সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করেছে। রিপোর্ট অনুযায়ী, কাশ্মীরের তিনটি বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এনজিও 'কাশ্মীর কেয়ার ফাউন্ডেশনে'র সাথে তাদের সম্পর্ক ছেদ করল। অ্যাকাডেমিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল মার্কিন এনজিও এবং কাশ্মীরি বিশ্ববিদ্যালয়গুলি। তবে সেই চুক্তি টিকল না এক বছরও। কাশ্মীর বিশ্ববিদ্যালয় (কেইউ), ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইইউএসটি) এবং শেরি কাশ্মীর ইউনিভার্সিটি অফ অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এসকেইউএএসটি-কে) গত মাসে কাশ্মীর কেয়ার ফাউন্ডেশনের সাথে তাদের সমঝোতা স্মারক বাতিল করেছে। কাশ্মীর বিশ্ববিদ্যালয় এবং এসকেইউএএসটি-কে ২৫শে মার্চ এবং আইইউএসটি তার পরের দিন এই পদক্ষেপ গ্রহণ করে।

'নিরাপত্তাজনিত উদ্বেগের' জেরে কাশ্মীরের একাধিক বিশ্ববিদ্যালয় মার্কিন এনজিওর সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করেছে।
'নিরাপত্তাজনিত উদ্বেগের' জেরে কাশ্মীরের একাধিক বিশ্ববিদ্যালয় মার্কিন এনজিওর সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করেছে।

উল্লেখ্য, কাশ্মীর কেয়ার ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা। এই সংস্থাটির পরিচালনা করেন আলতাফ এ লাল। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত এই ফাউন্ডেশনের সদর দফতর। তিনটি বিশ্ববিদ্যালয় গত বছর কাশ্মীর কেয়ার ফাউন্ডেশনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। এর মধ্যে এসকেইউএএসটি-কে ২০২৫ সালের ১৫ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় এবং কাশ্মীর কেয়ার ফাউন্ডেশনের (কেসিএফ) সাথে স্বাক্ষরিত হয়েছিল চুক্তি। এই নিয়ে এসকেইউএএসটি-কে'র গবেষণা পরিচালক অধ্যাপক হারুন আর নায়েক জানান, ফোর্স মেজিউর ধারা প্রয়োগ করে এই চুক্তি বাতিল করা হয়েছে। এদিকে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নাসির ইকবাল কেসিএফের সভাপতি আলতাফ এ লালকে চিঠি লিখে বলেছেন যে এই সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নয়। তিনটি বিশ্ববিদ্যালয়ই স্পষ্ট করে দিয়েছে যে, সমঝোতা স্মারক চলাকালীন কোনও অর্থ লেনদেন হয়নি বা কোনো দায়ও সৃষ্টি হয়নি।

জানা গিয়েছে, নেতিবাচক রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই চুক্তিগুলো বাতিল করা হয়েছে। প্রযুক্তি, গবেষণা এবং তথ্য আদান-প্রদানের মতো ক্ষেত্রগুলোতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়ে সতর্কতা ক্রমেই বাড়ানো হচ্ছে দেশে। এই আবহে পর্যালোচনায় দেখা যায়, কাশ্মীর কেয়ার ফাউন্ডেশন নামক মার্কিন এনজিও-র ক্ষেত্রে নেতিবাচক নিরাপত্তাজনিত ইস্যু সামনে এসেছে। আর তাই তিনটি বিশ্ববিদ্যালয় পৃথকভাবে তাদের চুক্তি বাতিল করেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe