...
...
Next Story

Terrorist attacks in Pakistan: ফের রক্তাক্ত পাকিস্তান! খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশ কর্মী, আহত ৩৪

Terrorist attacks in Pakistan: বান্নু জেলার পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ফুরকান বিলাল হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে এবং হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Published on: Jul 16, 2026, 12:28:09 IST
Advertisement

Terrorist attacks in Pakistan: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক দুটি জঙ্গি হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন।

ফের রক্তাক্ত পাকিস্তান! (সৌজন্যে টুইটার)
ফের রক্তাক্ত পাকিস্তান! (সৌজন্যে টুইটার)

বুধবার সংঘটিত এসব হামলায় একটি পুলিশ কনভয় ও একটি পুলিশ স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়। পাক পুলিশ জানিয়েছে, লোয়ার দির জেলার হায়দার এলাকার লাদাম টপের কাছে একটি পুলিশ কনভয় যাওয়ার সময় সন্ত্রাসবাদীরা প্রথমে হ্যান্ড গ্রেনেড ছোড়ে এবং পরে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হন এবং আরও ১৯ জন আহত হয়েছেন। হামলা চলাকালীন সন্ত্রাসবাদীরা পুলিশের দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক হলে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই প্রদেশের বান্নু জেলার মিরিয়ান পুলিশ স্টেশনেও আত্মঘাতী হামলার চেষ্টা চালায় সন্ত্রাসবাদীরা। নিরাপত্তা বাহিনী বিস্ফোরকবোঝাই একটি যানবাহন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই গুলি করে সেটি ধ্বংস করে দেয়। পরে দুই পক্ষের বন্দুকযুদ্ধে চার হামলাকারী নিহত হয়। এ ঘটনায় ১৫ পাক পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য পেশোয়ারে পাঠানো হয়েছে। বান্নু জেলার পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ফুরকান বিলাল হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে এবং হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই গাড়িটি পুলিশ স্টেশনের ভেতরে ঢুকিয়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিল। তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিরোধে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। পরে হামলাকারীরা পুলিশ স্টেশনে প্রবেশের চেষ্টা করলেও তাদের প্রতিহত করা হয়। ঘটনার পর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অভিযান চালিয়ে নিরাপত্তা জোরদার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হতাহত, ক্ষয়ক্ষতি ও অন্যান্য তথ্য যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe