...
...
Next Story

Manipur Violence: ফের রক্তাক্ত মণিপুর! দুটি গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, মৃত ৪

Manipur Violence: শুক্রবার দুপুরে ২০২ নম্বর জাতীয় সড়ক হয়ে একটি বোলেরো পিকআপ এবং একটি মারুতি সুইফট গাড়িতে ওই দুই পরিবারের সদস্যেরা যাচ্ছিলেন। নিউ হেভেন এলাকায় তাঁদের উপরে হামলা চালানো হয়।

Published on: Nov 13, 2026, 22:00:23 IST
Advertisement

Manipur Violence: আবারও নতুন করে অশান্তি মণিপুরে। মণিপুরের উখরুল জেলায় ইম্ফল–উখরুল সড়কে শুক্রবার দুপুরে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় দুই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বৃদ্ধা মা ও তাঁর ছেলে এবং অন্য এক পরিবারের দুই ভাই-বোন। তাঁরা দুটি আলাদা গাড়িতে করে ইম্ফলের দিকে যাচ্ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের জেরে গোটা এলাকায় নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ফের রক্তাক্ত মণিপুর! (সৌজন্যে এক্স )
ফের রক্তাক্ত মণিপুর! (সৌজন্যে এক্স )

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে ২০২ নম্বর জাতীয় সড়ক হয়ে একটি বোলেরো পিকআপ এবং একটি মারুতি সুইফট গাড়িতে ওই দুই পরিবারের সদস্যেরা যাচ্ছিলেন। নিউ হেভেন এলাকায় তাঁদের উপরে হামলা চালানো হয়। এলাকাটি লিটান থানার অধীনে পড়ে। ঘটনাস্থলেই মারা যান শাংশাক গ্রামের কাপাংখুই আরএস এবং তাঁর মা হাওলেইলা আরএস এবং তাশার গ্রামের বাসিন্দা অগাস্ট এনগালুং এবং তাঁর দিদি খানমিলা। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। ক্ষতিগ্রস্ত গাড়ির কাছে একাধিক গুলির চিহ্ন দেখা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এবং তাদের কুকি জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যেই যথাযথ আইনি প্রক্রিয়া মেনে ঘটনাস্থল থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং হামলাকারীদের খোঁজে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি। গত বৃহস্পতিবার কাংপোকপি জেলার তাপহাউ কুকি গ্রাম এবং পার্শ্ববর্তী সেনাপতি জেলার কাইলেনজ্যাং এলাকার কাছে দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝেই গুলি চলার ঘটনা ঘটে। সেই ঘটনায় ৪২ বছর বয়সি এক কুকি মহিলার মৃত্যু হয় এবং দু’জন পুরুষ আহত হন। এরপর ফের হামলার ঘটনা ঘটল মণিপুরে। পর পর দু’দিন গুলি চালনার ঘটনায় জনসাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks