MLA Anant Singh Daughter Wedding Prep: পঞ্চাশ লাখের বেশি পান্তুয়া, ঘোড়ার দৌড়, চার লাখের মতো অতিথি, ১৫০-র বেশি খাবারের পদ- বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে নিয়ে বিহারে ‘উৎসব’ চলছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আগামী বুধবার লাদমায় অনন্তের পৈতৃক বাড়িতে সাতপাকে বাঁধা পড়বেন বিধায়কের মেয়ে শিবাঙ্গী। ভারতের বিয়ের মরশুমে ‘ছোটে সরকার’-র মেয়ের বিবাহ অনুষ্ঠানকে ‘সেরা’ করে তোলার কাজে কোনও খামতি রাখা হচ্ছে না।
৫০ লাখের বেশি পান্তুয়া তৈরির কাজ চলছে
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আজ শিবাঙ্গীর 'হলদি'-র অনুষ্ঠান ছিল। ইতিমধ্যে টেন্টের মধ্যে বিশাল রান্নাঘর তৈরি করা হয়েছে। সেখানে ৫০ লাখের বেশি পান্তুয়া তৈরির কাজ চলছে। স্রেফ মিষ্টি তৈরির জন্য ১০,০০০ কেজি দুধের ট্যাঙ্কার এসেছে। আগামী দু'দিনে আসা অতিথিদের জন্য আরও ১২টি তাঁবু খাটানো হয়েছে, যেখানে রান্না করা হবে।
কী কী পদ থাকছে বিধায়কের মেয়ের বিয়েতে?
আর রান্নাও কম করতে হবে না। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে ১৫০-র বেশি পদ থাকছে। শুধু নিরামিষ পদের সংখ্যাই ৫০-র বেশি। থাকছে লুচি, পোলাও, ডাল, চাউমিন, মালপোয়া, জিআই স্বীকৃতি পাওয়া খাজা, বালুসাইয়ের মতো পদ। আর ওইসব পদ খাওয়ার জন্য যাতে বেশি ভিড় না হয়ে যায়, সেজন্য দুটি কাউন্টারও করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের সঙ্গে বিশেষ যোগ রয়েছে কী?
{{/usCountry}}পশ্চিমবঙ্গের সঙ্গে বিশেষ যোগ রয়েছে কী?
{{/usCountry}}সেইসব খাবারের পাশাপাশি সাজসজ্জার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, চিন এবং বেঙ্গালুরু থেকে ফুল এসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে সাজসজ্জার বিভিন্ন সরঞ্জাম। পশ্চিমবঙ্গ থেকে বিশেষ আলোকসজ্জা নিয়ে আসা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
‘সুপারহিট’ হয়ে গিয়েছে ঘোড়ার দৌড়
তারইমধ্যে আরও একটি যে বিষয় ‘সুপারহিট’ হয়ে গিয়েছে, সেটা ঘোড়ার দৌড়। একাধিক রিপোর্ট অনুযায়ী, যেখানে বিয়ে হবে, তার কাছেই একটি চাষের জমি প্রস্তুত করা হয়েছে ঘোড়দৌড়ের জন্য। ইতিমধ্যে বিহারের বিভিন্ন প্রান্ত, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য জায়গা থেকে ঘোড়া আসতে শুরু করেছে। যে ঘোড়ার মালিক রেসে জিতবেন, তাঁকে মাহিন্দ্রা থর দেওয়া হবে। দ্বিতীয় স্থানাধিকারী পাবেন মোটরসাইকেল। স্কুটার পাবেন তৃতীয় স্থানাধিকারী।
ABOUT THE AUTHOR
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।