...
...
Next Story

7th Pay Commission DA Hike: কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা, ভোটের মুখে বড় সিদ্ধান্ত সরকারের

7th Pay Commission DA Hike: সরকারি কর্মচারীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধি করা হল। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৬০ শতাংশ হয়ে গিয়েছে। জানুয়ারি থেকে এই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে।

Published on: Apr 18, 2026 02:16 PM IST
Advertisement

7th Pay Commission DA Hike: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে আর কয়েকদিনে। তার আগে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধি করা হল। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৬০ শতাংশ হয়ে গিয়েছে। জানুয়ারি থেকে এই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। কোভিডের পরে এই প্রথমবারের মতো ডিএ ঘোষণায় এত বিলম্ব হয়েছে। সাধারণত, সরকার হোলির আশেপাশে অর্থাৎ মার্চ মাসে বছরের প্রথম দফার ডিএ বৃদ্ধির ঘোষণা করে দেয়। তবে গত ১০ বছরে এই প্রথম সরকার এপ্রিল মাসে ডিএ ঘোষণা করল।

সরকারি কর্মচারীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধি করা হল।
সরকারি কর্মচারীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধি করা হল।

এদিকে নির্বাচনের আবহে রাজ্যের সরকারি কর্মীদের নিজেদের দিকে টানতে ডিএ এবং বেতন কমিশন নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বর্তমানে কেন্দ্র এবং রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র ফারাক অনেকটাই। এদিকে রাজ্যে এখন ষষ্ঠ বেতন কমিশন কার্যকর রয়েছে। এদিকে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, সরকার গঠনের পরে ৪৫ দিনের মধ্যে নাকি রাজ্যে তারা সপ্তম বেতন কমিশন কার্যকর করবে। আর এদিকে পশ্চিমবঙ্গের ভোটের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে ৬০ শতাংশ করে দিল মোদী সরকার।

এদিকে রাজ্য সরকার এখনও পর্যন্ত সব কর্মীদের বকেয়া ডিএ-র কিস্তি মেটাতে পারেনি। গত ১৫ এপ্রিল এক হলফনামা পেশ করে রাজ্য সরকার বলে, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এর আগে ডিএ মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। কারণ, ২০২৫ সালেই বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ সরকার মানেনি। পরে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতার সরকর। তবে সেখানেও সরকারের হার হয় শেষ পর্যন্ত। এই আবহে বকেয়া ডিএ মেটাতে শুরু করে রাজ্য সরকার। আর ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হল ৬০ শতাংশ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe