Islamabad Blast Latest:ইসলামাবাদে গাড়ি বিস্ফোরণ! দিল্লি ব্লাস্টের পরদিনই কেঁপে উঠল পাকিস্তানের মাটি, হতাহত বহু

সোমবার রাতে গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভারতের রাজধানী দিল্লি। তার ২৪ ঘণ্টার মধ্যে আরও এক গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। পাকিস্তানের ‘সামা টিভি’র খবর অনুযায়ী, এই বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০।

Published on: Nov 11, 2025, 14:37:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিল্লি বিস্ফোরণের ২৪ ঘণ্টার মধ্যে এবার পাকিস্তান থেকেও উঠে এল এক বিস্ফোরণের খবর। জানা গিয়েছে, ইসলামাবাদে এক গাড়ি বিস্ফোরণের জেরে সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামাবাদে এক কোর্ট চত্বরের সামনে ওই গাড়ি বিস্ফোরণ হয় বলে খবর। একাধিক জনের আহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনই তথ্য উঠে এসেছে একাধিক মিডিয়া রিপোর্ট থেকে। প্রাথমিকভাবে ১২ জনের মৃত্যুর খবর এসেছে।

ইসলামাবাদে গাড়ি বিস্ফোরণ! দিল্লি ব্লাস্টের পরদিনই কেঁপে উঠল পাকিস্তানের মাটি, চাঞ্চল্য
ইসলামাবাদে গাড়ি বিস্ফোরণ! দিল্লি ব্লাস্টের পরদিনই কেঁপে উঠল পাকিস্তানের মাটি, চাঞ্চল্য

উল্লেখ্য, সোমবার রাতে গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভারতের রাজধানী দিল্লি। তার ২৪ ঘণ্টার মধ্যে আরও এক গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে তা জানা যায়নি এখনও। হতাহতের সংখ্যাও এখনও স্পষ্ট নয়। এদিকে, দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ফলে মৃতের সংখ্যা ১০ ছাড়িয়েছে। আহতের সংখ্যাও একাধিক। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর পর বৈঠকে বসেছেন পরিস্থিতি নিয়ে। তিনি ঘটনাস্থল ঘুরেও দেখেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাফ জানিয়েছেন, দিল্লি বিস্ফোরণের নেপথ্যে যারা রয়েছে, সেই ষড়যন্ত্রকারীদের ছেড়ে কথা বলবে না দিল্লি।

( ‘একটা ধীরে চলা গাড়ি এসে দাঁড়ায়..’ দিল্লিতে বিস্ফোরণ নিয়ে বড় আপডেট দিল পুলিশ)

( কলকাতায় শুভমনরা, সামনেই SA ম্যাচ! দিল্লি ব্লাস্টের পর দুই দলের নিরাপত্তা নিয়ে এল কোন আপডেট?)

এদিকে, পাকিস্তানের ‘সামা টিভি’র খবর অনুযায়ী, এই বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয়দের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড, ফরেন্সিক টিম। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। একটি বিস্তারিত তদন্ত শুরু করেছে পাকিস্তানের পুলিশ। পাকিস্তানের এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, গোটা এলাকা ঘিরে রেখে প্রমাণ খোঁজার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাড়িটি কোর্ট চত্বরে খুবই চাঞ্চল্য তৈরি করেছিল, সেখানে নিরাপত্তায় মোতায়েন কর্মীরা এলাকা খালি করার জন্য আহ্বান জানান কোর্ট চত্বরে উপস্থিত ব্যক্তিদের। ঘটনার পরই ইসলামাবাদে নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে।