...
...
Next Story

Chennai Metro: 'গার্লফ্রেন্ড ০% সুদ দিতে পারে!' চেন্নাই মেট্রোয় বিজ্ঞাপন ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ

Chennai Metro: বিজ্ঞাপনটিতে স্থায়ী আমানতে তুলনামূলক বেশি সুদের হারের কথা বলতে গিয়ে প্রেমিকাকে টেনে আনা হয়েছে।

Published on: Sep 7, 2026, 23:49:32 IST
Advertisement

Chennai Metro: চেন্নাই মেট্রোর একটি কামরায় লাগানো বিজ্ঞাপনের পোস্টার ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই বিজ্ঞাপনটি নজরে আসতেই সরব হয়েছেন ডিএমকে সাংসদ তামিঝাচি থাঙ্গাপান্ডিয়ান। সোশ্যাল মিডিয়ায় ওই বিজ্ঞাপনের ছবি পোস্ট করে তিনি প্রশ্ন তুলেছেন, কী ভাবে এমন একটি বিজ্ঞাপন গণপরিবহণ ব্যবস্থার ভিতরে জায়গা পেল। তাঁর দাবি, মেট্রোর মতো জনবহুল জায়গায় প্রদর্শিত বিজ্ঞাপনের ভাষা ও বিষয়বস্তু নিয়ে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া প্রয়োজন।

চেন্নাই মেট্রোয় বিজ্ঞাপন ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ (সৌজন্যে টুইটার)
চেন্নাই মেট্রোয় বিজ্ঞাপন ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ (সৌজন্যে টুইটার)

বিজ্ঞাপনটিতে স্থায়ী আমানতে তুলনামূলক বেশি সুদের হারের কথা বলতে গিয়ে প্রেমিকাকে টেনে আনা হয়েছে। থেকোস (THECOS) নামে একটি সংস্থার তরফে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট সমবায় ঋণদান সংস্থায় স্থায়ী আমানতে ভাল সুদ মিলতে পারে, কিন্তু 'গার্লফ্রেন্ড ০ শতাংশ সুদ দিতে পারে।' এই ভাষা নিয়েই আপত্তি উঠেছে। তামিঝাচি থাঙ্গাপান্ডিয়ান জানিয়েছেন, বিজ্ঞাপনটিতে মহিলাদের হেয় করার পাশাপাশি তাঁদের পণ্য বা বস্তু হিসেবে উপস্থাপন করছে। এমন বার্তা জনমানসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আপত্তি তুলেছেন তামিঝাচি। তাই অবিলম্বে সেটি সরিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভবিষ্যতে যাতে এই ধরনের বিজ্ঞাপন মেট্রো বা অন্য কোনও জনপরিসরে প্রদর্শিত না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

তামিঝাচির কথায়, 'চেন্নাই মেট্রোজুড়ে এমন এক পোস্টার সাঁটানো হয়েছে যা মহিলাদের একেবারে পণ্যের পর্যায়ে নামিয়ে আনে। মহিলাদের অপমানজনক এমন পোস্টার প্রকাশ করার আগে অবশ্যই সবদিক ভেবে দেখা উচিত। মহিলাদের সম্মান নিশ্চিত করা দরকার।' মেট্রো কর্তৃপক্ষই বা কী করে এমন পোস্টার প্রচারের অনুমতি দিল? প্রশ্ন তুলেছেন তামিঝাচি। দ্রুত এই পোস্টার সরানোর দাবি করেছেন তিনি। আগামী দিনে এমন ঘটনা যেন না ঘটে সেটাও নিশ্চিত করতে বলেছেন। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিতর্কিত পোস্টার নিয়ে তোপ দেগেছেন এআইডিএমকে মুখপাত্র কোভাই সাথিয়ানও। তিনি বলেন, 'মহিলাদের সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা দেখে আমি স্তম্ভিত। আইন মোতাবেক এই কাজের শাস্তি হওয় উচিত। বিজ্ঞাপনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে। কিন্তু এইভাবে একটা জাতির অবমাননা করে আত্মপ্রচার করা যায় না। কোনও ব্যক্তি বা জাতির পক্ষে অপমানজনক এমন কথা একেবারে বরদাস্ত করা উচিত নয়।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe