...
...
Next Story

Maharashtra Toddler: চোখে সানগ্লাস, পকেটে হাত! ১৩৭ মিলিয়ন ভিউয়ে বদলে গেল শিশুর জীবন

Maharashtra Toddler: ভিডিওটি নজরে আসে ওই শোরুম 'সাই পয়েন্ট হোন্ডার' মালিক দিলীপ বোবাদে পাতিলের। এরপর রুদ্রাংশ সিং ঠাকুর ও তার পরিবারকে শোরুমে আমন্ত্রণ জানিয়ে শিশুটির জনপ্রিয়তা উদ্‌যাপন করেন তিনি।

Published on: Nov 19, 2026, 15:30:33 IST
Advertisement

Maharashtra Toddler: নতুন স্কুটারের সামনে দাঁড়িয়ে স্টাইলিশ পোজ দেওয়া একটি ছোট্ট ভিডিও ১৩.৭ কোটি (১৩৭ মিলিয়ন) ভিউ পাওয়ায় রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে মহারাষ্ট্রের দুই বছর বয়সি এক শিশু। তবে ভাইরাল হওয়া এই ভিডিও থেকে শুধু পরিচিতিই পায়নি শিশুটি, পেয়েছে আরও বড় উপহার। তার স্নাতক শেষ হওয়া পর্যন্ত পড়াশোনার সব খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছেন একটি হোন্ডা শোরুমের মালিক।

১৩৭ মিলিয়ন ভিউয়ে বদলে গেল শিশুর জীবন (সৌজন্যে এক্স)
১৩৭ মিলিয়ন ভিউয়ে বদলে গেল শিশুর জীবন (সৌজন্যে এক্স)

মহারাষ্ট্রের ইয়াভাতমালে পরিবারের সঙ্গে থাকে রুদ্রাংশ সিং ঠাকুর। গত ৯ নভেম্বর নতুন হোন্ডা অ্যাকটিভা স্কুটার কিনতে বাবা-মা ও দিদির সঙ্গে একটি হোন্ডা শোরুমে গিয়েছিল সে। সেখানে স্কুটারের সামনে দাঁড়িয়ে শিশুটির আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দেওয়ার একটি ভিডিও করা হয়। চোখে সানগ্লাস, পকেটে হাত তার এই স্টাইলিশ ভঙ্গি নজর কাড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। ইনস্টাগ্রামে পোস্ট করার পর দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। এখনও পর্যন্ত এটি দেখা হয়েছে ১৩ কোটি ৭০ লক্ষেরও বেশি বার। মন্তব্য এসেছে ৬৮ হাজারেরও বেশি।

ভিডিওটি নজরে আসে ওই শোরুম 'সাই পয়েন্ট হোন্ডার' মালিক দিলীপ বোবাদে পাতিলের। এরপর রুদ্রাংশ ও তার পরিবারকে শোরুমে আমন্ত্রণ জানিয়ে শিশুটির জনপ্রিয়তা উদ্‌যাপন করেন তিনি। এ সময় রুদ্রাংশের পড়াশোনার খরচ বহনের ঘোষণা দেন পাতিল। কেজি-১ থেকে স্নাতক পর্যন্ত তার শিক্ষার যাবতীয় ব্যয় বহন করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ করা ইয়াশ চিনচোলকর এই উদ্যোগকে শিশুটির ভবিষ্যৎ গড়ে দেওয়ার মতো উপহার হিসেবে বর্ণনা করেছেন। রুদ্রাংশের মা-ও ছেলের প্রতি মানুষের ভালোবাসায় আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, এত মানুষ তাঁর ছেলেকে ভালোবাসছেন এবং তার ভবিষ্যতের জন্য অবদান রাখছেন বিষয়টি তাঁদের কাছে বিশেষ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks