পাকিস্তানের উপকূলের অদূরে ওমান উপসাগরে একটি কন্টেইনারবাহী জাহাজে আছড়ে পড়েছে একটি মিসাইল। সংবাদ সংস্থা রয়টার্স সামুদ্রিক নিরাপত্তা-বিষয়ক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ইরান যুদ্ধের আঁচ ক্রমশ দক্ষিণ এশিয়ার দিকে ছড়িয়ে পড়ছে? এদিকে, এই মিসাইল হামলা কারা চালিয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি।
উল্লেখ্য, ওমান উপসাগর পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম উপকূল ঘেঁষে অবস্থিত এবং এটি আরব সাগরকে হরমুজ প্রণালীর সাথে সংযুক্ত করে। গওয়াদারের মতো পাকিস্তানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর সন্নিকটে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক ও কৌশলগত জলপথ হিসেবে রয়েছে। সেই পাকিস্তানের উপকূলের অনতিদূরে এই মিসাইল হামলার ঘটনা নিঃসন্দেহে বড় ঘটনা। এদিকে, পাকিস্তানের উপকূল থেকে প্রায় ৭১ নটিক্যাল মাইল দূরে চলার সময় পানামার পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ ‘ভেলা নোভা’ হামলার শিকার হয়েছে বলে জানা যাচ্ছে। ব্রিটিশ সামুদ্রিক বিষয় সংক্রান্ত সংস্থা ‘ভ্যানগার্ড’ এবং সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি সূত্র পৃথকভাবে রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে যে, ২০২৬ সালের ১১ আগস্ট ইউটিসি সময় সকাল ৭টা ১৫ মিনিটে ওমান উপসাগরে একটি কন্টেইনারবাহী জাহাজ ঘিরে একটি ঘটনার বিষয়ে তারা একটি প্রতিবেদন পেয়েছে। ব্রিটিশ সংস্থাটি সংশ্লিষ্ট সামরিক বাহিনী, জাহাজটির নাম বা পতাকার পরিচয় কিংবা ঘটনার প্রকৃতি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে তারা জানিয়েছে যে কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত এবং এ বিষয়ে তদন্ত চলছে। সংস্থাটি ওই অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য়, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত গত কয়েক মাস ধরে চলে আসছে। এরই মাঝে ইরানের প্রতিবেশি দেশ পাকিস্তান এই যুদ্ধের মধ্যস্থতা করতে তৎপর হয়। তবে তাতে কোনও সুফল হয়নি। অন্যদিকে, ইরান, আশপাশের সৌদি, কাতার সহ বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই অবস্থায়, পাকিস্তানের সঙ্গে সৌদি ও তুরস্ক একটি প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হয়েছে। যা ইসলামি গোষ্ঠীভূক্ত দেশগুলির ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই সৌদি আর ইরানের সম্পর্ক নিয়ে নানান আলোচনা চলছে। তারই মাঝে পাকিস্তান ও তুরস্কের হাতে হাত রাখার বিষয়টিও বেশ তাৎপর্যপূর্ণ। এমন এক অবস্থায়, পাকিস্তানের জলসীমার কাছে জাহাজে মিসাইল আছড়ে পড়ার ঘটনাটি সামনে এসেছে।
{{/usCountry}}উল্লেখ্য়, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত গত কয়েক মাস ধরে চলে আসছে। এরই মাঝে ইরানের প্রতিবেশি দেশ পাকিস্তান এই যুদ্ধের মধ্যস্থতা করতে তৎপর হয়। তবে তাতে কোনও সুফল হয়নি। অন্যদিকে, ইরান, আশপাশের সৌদি, কাতার সহ বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই অবস্থায়, পাকিস্তানের সঙ্গে সৌদি ও তুরস্ক একটি প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হয়েছে। যা ইসলামি গোষ্ঠীভূক্ত দেশগুলির ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই সৌদি আর ইরানের সম্পর্ক নিয়ে নানান আলোচনা চলছে। তারই মাঝে পাকিস্তান ও তুরস্কের হাতে হাত রাখার বিষয়টিও বেশ তাৎপর্যপূর্ণ। এমন এক অবস্থায়, পাকিস্তানের জলসীমার কাছে জাহাজে মিসাইল আছড়ে পড়ার ঘটনাটি সামনে এসেছে।
{{/usCountry}}