...
...
Next Story

AIADMK: 'আমরা মানুষের...,' আস্থা ভোটের আগেই ম্যাজিক বিজয়ের, জয়ললিতার দলে বিরাট ভাঙনের ইঙ্গিত

AIADMK: তামিলনাড়ুতে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে'র ৪৭ জন নির্বাচিত হয়েছেন। তাঁদের বড় অংশ নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময় সমর্থন করতে আগ্রহী।

Published on: May 12, 2026, 20:00:35 IST
Advertisement

AIADMK: তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নানা টালবাহানার পর অবশেষে রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া 'থলপতি' বিজয়। তাঁর এই উত্থান রাজ্য রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দিয়েছেন বটে, তবে শুধু জনপ্রিয়তা নয়- জোটের সঙ্গে সরকার গঠনের অঙ্কেও তিনি শিরোনামে রয়েছেন। কিন্তু তারপরেই তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় ঘটনা অব্যাহত। এবার মুখ্যমন্ত্রী বিজয়কে সমর্থনের প্রশ্নে পর্যন্ত ভেঙে গেল তামিলনাড়ুর অন্যতম রাজনৈতিক শক্তি তথা দীর্ঘসময়ের শাসকদল এআইএডিএমকে।

জয়ললিতার দলে বিরাট ভাঙনের ইঙ্গিত (Screenshot/X/@ANI)
জয়ললিতার দলে বিরাট ভাঙনের ইঙ্গিত (Screenshot/X/@ANI)

মঙ্গলবার এআইএডিএমকে-র প্রবীণ নেতা সিভি শানমুগম ঘোষণা করেছেন, এআইএডিএমকে'র বেশিরভাগ বিধায়ক বিধানসভায় আস্থা ভোটে বিজয়ের সরকারকে সমর্থন জানাবে। আর তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে এআইএডিএমকে-র মধ্যে কার্যত ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্রোহী শিবিরের নেতৃত্বে থাকা সি ভে শানমুগম দাবি করেছেন, তাঁদের গোষ্ঠীর কাছেই অধিকাংশ এআইএডিএমকে-এর বিধায়কের সমর্থন রয়েছে।

'আমরা মানুষের রায়কে সম্মান করি'

তামিলনাড়ুতে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে'র ৪৭ জন নির্বাচিত হয়েছেন। তাঁদের বড় অংশ নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময় সমর্থন করতে আগ্রহী। এই প্রস্তাবে সায় না দেওয়ায় দলের সাধারণ সম্পাদকের পদ থেকে এডাপ্পাদি কারুপা পালানিস্বামী অর্থাৎ ইপিএস-কে ইস্তফা দেওয়ার দাবি তুলেছে বিধায়কদের একাংশ। এদিন শানমুগম বলেন, ‘আমরা মানুষের রায়কে সম্মান করি। এই রায় টিভিকে-র জন্য নয়। এই রায় মুখ্যমন্ত্রী বিজয়ের জন্য। এই রায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। আমরা মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন জানাই এবং তাঁর নেতৃত্বাধীন টিভিকে সরকারকে আমাদের সমর্থন জানাই।' বুধবারই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে তামিলনাড়ুর নতুন সরকারকে। ভেলুমানিকে পার্টির পরিষদীয় দলনেতা ঘোষণা করা হয়েছে।‌ তার আগেই বড় ঘোষণা করলেন এআইএডিএমকে-র প্রবীণ নেতা সিভি শানমুগম। ফলে এবার বিধানসভায় আস্থা ভোটের আগেও স্বস্তি পেলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks