...
...
Next Story

Terror linked institute: মার্শাল আর্টস প্রশিক্ষণের আড়ালে সন্ত্রাসী গতিবিধি! জালে বাংলাদেশের এক নেতা সহ…

বাংলাদেশে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ নামের মার্শাল আর্টস প্রশিক্ষণ কেন্দ্র ঘিরে একের পর এক অভিযোগ।

Published on: Jul 12, 2026, 19:11:58 IST
Advertisement

‘ইসলামী মূল্যবোধভিত্তিক সেলফ-ডিফেন্স ও মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র’ এই বার্তা নিয়ে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ নামের মার্শাল আর্টস প্রশিক্ষণ কেন্দ্র চলেছে। এই মার্শাল আর্টস প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালেই জঙ্গি কার্যকলাপ চলছে বলে অভিযোগ উঠছে। ঘটনা বাংলাদেশের। সেখানে ইতিমধ্যেই এই প্রশিক্ষণ কেন্দ্র ঘিরে একাধিক গ্রেফতারি করেছে ঢাকা পুলিশের ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম ইউনিট’। ঘটনায় বাংলাদেশের এনসিপির এক নেতা গ্রেফতার হয়।

মার্শাল আর্টস প্রশিক্ষণের আড়ালে সন্ত্রাসী গতিবিধি! জালে বাংলাদেশের NCP নেতা সহ…
মার্শাল আর্টস প্রশিক্ষণের আড়ালে সন্ত্রাসী গতিবিধি! জালে বাংলাদেশের NCP নেতা সহ…

বাংলাদেশ সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এই সংগঠনের ডেরা খুলনায়। সংগঠনের প্রধান প্রশিক্ষককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রধান প্রশিক্ষক শাহ আমানত শবিরকে গ্রেফতারির পর তার কাছ থেকে পাওয়া মোবাইলে একাধিক ক্লিপ, এই সংগঠনকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। ২ মিনিট ২৩ সেকেন্ডের এক ভিডিয়োতে গ্রাম্য এলাকায় রাতে বিস্ফোরণের ছবি রয়েছে, রয়েছে সন্ত্রাসী স্লোগান, এমনকি এক ক্লিপে শাবিরের হাতে ধারালো অস্ত্রও দেখা গিয়েছে। এছাড়াও জঙ্গি সংগঠন আইসিসিরে সম্পর্কিত এক আরবিক গানও ক্লিপের ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা গিয়েছে। এই ঘটনা ঘিরে ধৃতদের মধ্যে রয়েছে বাংলাদেশের নবগঠিত পার্টি এনসিপির এক নেতা আতাউল্লাহ শাহ। যদিও তাঁকে গ্রেফতারির পর ওই সদস্যকে পার্টি থেকে বরখাস্ত করা হয়। আতাউল্লাহ ৫ জুলাই গ্রেফতার হওয়ার পর ৭ জুলাই তাঁকে বরখাস্ত করে পার্টি।

প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশ থেকে শেখ হাসিনার উৎখাতের নেপথ্যে যে ছাত্ররা একবদ্ধ হয়েছেন, তাঁদের অনেকেই এই এনসিপি পার্টির অংশ হিসাবে পরে উঠে আসেন। মহম্মউ ইউনুসের বাংলাদেশে একাধিক উপদেষ্টা পরে এসিপিতে যোগ দেন বাংলাদেশে।

এই ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’র শাখা রয়েছে যশোর সদর, খুলনা সহ বাংলাদেশের একাধিক জায়গায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটি বিভিন্ন কসরত, লাঠি খেলা ও আত্মরক্ষার কৌশলের ভিডিও প্রচার করে আগ্রহীদের আকৃষ্ট করত। জানা যায় বাংলাদেশের রাজধানীর রমনা পার্কে প্রশিক্ষণের পরিকল্পনা করেও ব্যর্থ হয় সংগঠনটি। পরে তাদের সদস্যরা বায়তুল মোকাররম এলাকায় জড়ো হয়। পরবর্তী সময়ে যাত্রাবাড়ীর একটি মাঠে অভিযান চালিয়ে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করে ঢাকাপুলিশ।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe