...
...
Next Story

Donald Trump in Coffin: 'আমরা ট্রাম্পকে হত্যা করব!' তেহরানের বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্টের কফিন, হঠাৎ কী হল?

Donald Trump in Coffin: ইরান দীর্ঘদিন ধরেই জনসমাগমস্থলকে রাজনৈতিক বার্তা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে।

Published on: Jul 16, 2026, 19:12:13 IST
Advertisement

Donald Trump in Coffin: ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে-এমন দাবির মধ্যেই তেহরানের কেন্দ্রস্থল এঙ্গেলাব স্কয়ারে একটি বিশাল বিলবোর্ড টাঙানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্টকে একটি খোলা কালো কফিনের ভিতরে শুয়ে রয়েছেন। বিলবোর্ডের পাশেই স্থাপন করা হয়েছে ইরানের প্রয়াত প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মুষ্টিবদ্ধ হাতের একটি ভাস্কর্য। মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরুতেই তিনি নিহত হন।

তেহরানের বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্টের কফিন (সৌজন্যে টুইটার)
তেহরানের বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্টের কফিন (সৌজন্যে টুইটার)

ইরান দীর্ঘদিন ধরেই জনসমাগমস্থলকে রাজনৈতিক বার্তা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে। তবে গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে তেহরানের ব্যস্ততম এলাকাগুলোতে বিপ্লবী প্রতীক, যুদ্ধস্মারক ও আদর্শিক বার্তা সম্বলিত বিশাল বিলবোর্ড টাঙানোর প্রবণতা বেড়েছে। নতুন বিলবোর্ডটিতে দেখা যায়, খোলা কালো কফিনের ভেতর থেকে মার্কিন প্রেসিডেন্টের দেহ আংশিক বেরিয়ে আছে। ছবিতে তাঁর চুল এলোমেলো, চোখ ও মুখ বন্ধ। দুই হাত লাল টাইয়ের ওপর রাখা, যা তাঁর উঁচু হয়ে থাকা পেটের ওপর অবস্থান করছে। কফিনের অপর প্রান্তে তার দুই পা সোজা ওপরে উঠে আছে।

কালো কফিনজুড়ে ফার্সি ও ইংরেজি-দুই ভাষায় লেখা রয়েছে ‘We Will Kill Trump’ (আমরা ট্রাম্পকে হত্যা করব)। কালো কফিনের গায়ে সাদা রঙের এই লেখাগুলো দেখতে অনেকটা সেই বোর্ডের মতো, যা ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের স্মরণসভায় শোকাহতদের জন্য স্থাপন করা হয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় খামেনেই নিহত হন। বিলবোর্ডের গ্রাফিতিতে তাকে ‘শহিদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে ‘মিনাবের শিশুদের স্মরণে’ এমন বার্তাও রয়েছে, যা দক্ষিণ ইরানের মিনাব শহরের প্রতি ইঙ্গিত করে। ওই শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুদ্ধের শুরুতে হামলা হয়েছিল।

'ট্রাম্পকে হত্যা করো' বার্তা

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe