...
...
Next Story

AAP Punjab Candidates List: ভোট ঘোষণার আগেই পাঞ্জাবে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ আপ-র, ধুরি থেকেই লড়ছেন মুখ্যমন্ত্রী মান

AAP Punjab Candidates List: শুক্রবার দিল্লিতে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবনে প্রার্থী বাছাই সংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান ছাড়াও ছিলেন পাঞ্জাবের দলীয় পর্যবেক্ষক মণীশ সিসোদিয়া এবং একাধিক বর্ষীয়ান নেতা।

Published on: Oct 31, 2026, 15:46:58 IST
Advertisement

AAP Punjab Candidates List: এখনও দিনক্ষণ ঠিক হয়নি। আগামী বছরের গোড়ায় পাঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election) হতে পারে। তার বহু আগেই ৪০ জন প্রার্থীর প্রথম তালিকা (Candidate List AAP) প্রকাশ করে চমক দিল শাসকদল আম আদমি পার্টি (AAP)। এই তালিকায় নাম রয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। তিনি লড়বেন ধুরি বিধানসভা আসন থেকে। ২০২২ সালেও এই আসন থেকে লড়েই তিনি জেতেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (HT_PRINT)
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (HT_PRINT)

শুক্রবার দিল্লিতে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবনে প্রার্থী বাছাই সংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান ছাড়াও ছিলেন পাঞ্জাবের দলীয় পর্যবেক্ষক মণীশ সিসোদিয়া এবং একাধিক বর্ষীয়ান নেতা। আপের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে প্রথম প্রার্থীতালিকা চূড়ান্ত করা হয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, ৪০ জনের তালিকায় ৩৭ জনই বর্তমান বিধায়ক। অর্থাৎ পূর্বের জয়ী প্রার্থীদেরই উপরেই ফের ভরসা রেখেছে দল। প্রার্থী তালিকা প্রকাশের পর অরবিন্দ কেজরিওয়াল মনোনীত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে, ভোটের বেশ কিছুদিন আগেই প্রার্থী তালিকা ঘোষণা করার সিদ্ধান্তকে দলের প্রশাসনিক সাফল্যের আত্মবিশ্বাস হিসেবে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এক্স-এ ভগবন্ত মান লেখেন, 'উম্মীদোয়ারের এই আগাম ঘোষণা আমাদের শক্তিশালী প্রস্তুতি, প্রশাসনিক স্বচ্ছতা এবং বিগত দিনে আমাদের করা জনকল্যাণমূলক কাজের প্রতি দৃঢ় আত্মবিশ্বাসেরই প্রতীক।'

উল্লেখ্য, পাঞ্জাব বিধানসভার ১১৭টি আসনের মধ্যে বর্তমানে ৯৫ জন বিধায়ক রয়েছে আম আদমি পার্টির। পাঞ্জাব বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালের ১৬ মার্চ। ফলে ২০২৭ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত ভোটের আনুষ্ঠানিক সূচি বা দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks