...
...
Next Story

AAP MP join BJP: দীর্ঘদিন কেজরিওয়ালের আশ্রয়দাতা! সেই সাংসদও আপ ছেড়ে BJP-র পথের পথিক

AAP MP join BJP: শুক্রবার রাঘব চাড্ডা ছাড়াও দল ছাড়ার তালিকায় রয়েছেন অশোক মিত্তল, সন্দীপ পাঠক, হরভজন সিং, রাজেন্দ্র গুপ্ত, বিক্রম সাহনি, স্বাতী মালিওয়াল। বিজেপির সদর দফতরে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানান দলত্যাগী সাংসদদের।

Published on: Apr 25, 2026, 12:33:58 IST
Advertisement

AAP MP join BJP: যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আম আদমি পার্টির জন্ম হয়েছিল, সেই দলের ভিতই নড়ে গেল ১৪ বছরের মাথায়। অরবিন্দ কেজরিওয়ালকে বড় ধাক্কা দিয়ে দল ছেড়েছেন রাঘব চাড্ডা-সহ রাজ্যসভার সাত জন দাপুটে সাংসদ। তবে রাঘবের দলত্যাগ প্রত্যাশিতই ছিল। কিন্তু তাঁর সঙ্গে আর যাঁরা হাত মিলিয়েছেন, তাঁদের কাছ থেকে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন আপ সুপ্রিমো। রাঘবকে সরিয়ে যে সাংসদকে রাজ্যসভায় আপের ডেপুটি লিডার করেছিলেন, যাঁর বাড়িতে এক বছরেরও বেশি সময় আশ্রয় নিয়েছিলেন সপরিবার, সেই অশোক মিত্তল শেষ মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের হাত ছেড়ে দিয়েছেন।

অশোক মিত্তল ও অরবিন্দ কেজরিওয়াল (PTI)
অশোক মিত্তল ও অরবিন্দ কেজরিওয়াল (PTI)

রাজ্যসভার সাংসদ হিসাবে অশোক মিত্তল দিল্লির ৫ ফিরোজ শাহ রোডের সরকারি বাংলোটি পেয়েছিলেন। ২০২৪ সালে আবগারি দুর্নীতি মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অরবিন্দ কেজরিওয়াল। তারপর থেকে সপরিবারে অশোকের সেই সরকারি বাংলোতেই তিনি থাকতেন। এক বছরের বেশি সময় ওই বাড়িতে ছিলেন তাঁরা। সেই অশোক মিত্তল শুক্রবার আপের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আপ বর্তমানে একটি জাতীয় দল। যে কোনও জাতীয় দলের প্রধানকে কেন্দ্রের তরফে একটি সরকারি বাংলো দেওয়া হয়। সম্প্রতি কেরিয়ালের জন্য দিল্লির লোধি এস্টেটে বাংলো দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর শুক্রবারই পরিবার নিয়ে সেই সরকারি বাংলোতে চলে আসেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘণ্টার মধ্যে তাঁর এক বছরের আশ্রয়দাতা, আস্থাভাজন অশোক আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই আপ সমর্থকেরা দাবি করছেন, কেজরিওয়ালের সঙ্গে সবচেয়ে বড় ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন অশোকই।

আপ-র অন্দরে ভাঙন

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe